Bhorer Darpan
২৭ জুলাই ২০২৪, ৪:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াতের হামলায় আক্রান্ত দেশ: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি-জামায়াতের হামলায় আক্রান্ত দেশ: পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আজকে রাষ্ট্র আক্রান্ত। এই হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে। (শুক্রবার) বিএনপি নেতারা স্বীকারোক্তি দিয়েছেন, ছাত্রলীগ কর্মীকে মারলে পাঁচ হাজার ও পুলিশ মারলে ১০ হাজার টাকা দেওয়া হবে। তিনি বলেন, ‘দেশ স্বাধীনতাবিরোধী জঙ্গি বিএনপি-জামায়াত দ্বারা আক্রান্ত হয়েছে। এতে সাধারণ মানুষ ও তাদের সহায় সম্পত্তি আক্রান্ত হয়েছে। রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস ও রাষ্ট্রের ওপরে আঘাত হানা  হয়েছে।’

শনিবার (২৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘কোটা সংস্কারের নামে বিএনপি-জামায়াত কর্তৃক রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের’ প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাছান মাহমুদ বলেন, ‘কোনও ছাত্র হামলা, অগ্নিসংযোগ করতে পারে না। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা রাষ্ট্রের ওপর হামলা চালিয়েছে। আমাদের কাছে সব প্রমাণ আছে। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। পুলিশ তদন্ত করছে।’

তিনি বলেন, ‘ছাত্রদের আন্দোলনে প্রবেশ করে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হবে। যারা পিটিয়ে মানুষ হত্যা করেছে, মেট্রোরেল ও বিটিভিতে আগুন দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হবে। আমরা এটি করতে বদ্ধপরিকর।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি একটু ধৈর্য ধরা হতো, তাহলে ছাত্র আন্দোলনে বিএনপি-জামায়াত দেশবিরোধী অপশক্তি সুযোগ নিতে পারতো না। ছাত্রনেতাদেরও এ বিষয়টি অনুধাবন করতে হবে।’

এই ছাত্রনেতাদের বিষয়েও খোঁজ নেওয়া দরকার। ছাত্রদের মধ্যে দেশবিরোধী অপশক্তি জঙ্গিগোষ্ঠীর কোনও এজেন্ট আছে কিনা, এ বিষয়েও খোঁজ নেওয়া দরকার বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০