Shakil Shah
১২ জুলাই ২০২১, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ভোরের দর্পণ ডেস্কঃ

সাতক্ষীরার কালিগঞ্জে সীমান্ত দিয়ে ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুর রাজ্জাক (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (১২ জুলাই) ভোররাতে সীমান্তের ইসামতি নদীর খারহাট এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবকের মরদেহ ফেরত পেতে স্থানীয় বসন্তপুর বিজিবি ক্যাম্পে লিখিত আবেদন করেছে পরিবার।

নিহত আব্দুর রাজ্জাক কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের রমজান আলীর ছেলে।

 

নিহতের চাচা আব্দুস সালাম ওরফে সবুজ হোসেন জানান, আব্দুর রাজ্জাকের মরদেহ ফেরত পাওয়ার জন্য দুপুর ১টার দিকে বসন্তপুর বিজিবি ক্যাম্পের অধিনায়কের কাছে লিখিত আবেদন করেছি। তবে তারা বলছে, বিএসএফের কাছ থেকে এখনো কোনো সংবাদ পায়নি।

ভাড়াশিমলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালেক জানান, শনিবার (১০ জুলাই) দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যান আব্দুর রাজ্জাক। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। তবে ভারত থেকে তার পরিবারকে কেউ জানিয়েছে, নদী পার হওয়ার সময় আব্দুর রাজ্জাক বিএসএফের গুলিতে নিহত হয়েছে। এছাড়াও ফেসবুকে পাওয়া ছবি দেখে নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে কালিগঞ্জ উপজেলার বসন্তপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার খলিলুর রহমান জানান, আব্দুর রাজ্জাকের পরিবার মরদেহ ফেরত পেতে আবেদন করেছে। তবে বিষয়টি নিয়ে বিএসএফের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০