Shakil Shah
৭ নভেম্বর ২০২১, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিজয়নগর প্রশাসনের তৎপরতায় অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ।

আলমগীর হোসেন, বিজয়নগর ( ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধ ভাবে ফসলি জমি থেকে বালু উত্তোলনে, প্রশাসনের তৎপরতায় বন্ধ করে দেয়া হয়েছে।

উপজেলার হরষপুর ইউনিয়নের ১৯০নং মৌজার নিদারাবাদ গ্রামে লোহর নদী সংলগ্নে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে স্খানীয় প্রশাসনের তৎপরতায় গত শুক্রবার (৫ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা সরেজমিনে উপস্থিত হয়ে বন্ধ করে দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল হরষপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারি ভূমি কর্মকর্তা আব্দুল ওয়াহাব সহ থানার পুলিশের সদস্যবৃন্দ এবং স্থানীয় লোকজন।

বালু উত্তোলন বন্ধের বিষয়ে উপজেলা প্রশাসন বিজয়নগর এর অফিসিয়াল ফেসবুক একাউন্টে আজ (৬ নভেম্বর) শনিবার রাত প্রায় ৮টার দিকে এক স্ট্যাটাসের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখেন-

বিগত রবিবার (৩১ অক্টোবর) একটি অচেনা নম্বর থেকে ফোন করে ফোনের ঐপারের লোকটি নিজের পরিচয় দিয়ে বলেন, পার্শ্ববর্তী কৃষি জমির ক্ষতি করে কিছু দুর্বৃত্ত ক্ষমতার অপব্যবহার করে গত কয়েকদিন ধরে বালু উত্তোলন করছে। এলাকাবাসী বারবার কাকুতি মিনতি করে অনুরোধ করলেও বালু উত্তোলনকারীরা তোয়াক্কা না করে বালু উত্তোলন করে। উক্ত কার্যক্রম বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে অপরাধ তাই সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে খোঁজ নিয়ে সত্যতা যাচাই করতে বললে তিনি জানান ঘটনাটি সঠিক। পরে সেই তহসিলদারের তৎপরতায় বালু উত্তোলনের কাজ ১ দিন বন্ধ থাকে।
ঠিক ১ দিন পর অর্থাৎ মঙ্গলবার (২ নভেম্বর) পুনরায় একই নম্বর থেকে ফোন দিয়ে জানানো হয় সেই কতিপয় দুর্বৃত্ত ড্রেজার মেশিন অপসারণ না করে পুনরায় সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত বালু উত্তোলন করছে। এবার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিজয়নগর থানাকে বিষয়টি দেখতে বলি এবং বালু উত্তোলন বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলি। ওসি সাহেবের চেষ্টায় পরের ২ দিন উত্তোলন বন্ধ থাকে।

কিন্তু অতিরিক্ত লোভী আর আইন অমান্যকারীরা সবসময়ই সুযোগ খুঁজে তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য। সেই দুর্বৃত্তকারী গোষ্ঠী এবার রাতের আঁধারে (রাত ১২ টার পর থেকে) বালু উত্তোলন করা শুরু করে। এবার সেই নম্বর থেকে রাত ১ টা ৩০ মিনিটে ফোন করে এবং এসএমএস করে জানানো হয় তারা এখনও বালু উত্তোলন করে যাচ্ছে। পরদিন শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) সহ উক্ত স্থানে উপস্থিত হই।

মূল রাস্তা থেকে প্রায় ২০০ মিটার ভিতরে লোহর নদীর পাশে এই বালু উত্তোলন কাজ চালানো হচ্ছিল। পাশের কিছু ধানী জমি ইতোমধ্যে বালু উত্তোলনের ক্ষতির প্রভাবে ভাঙনের সম্মুখীন হয়েছে। বড় বড় জায়গায় গর্ত করে ফেলেছে উত্তোলনকারীরা। ফলাফল স্বরূপ পাশের জমিগুলো ধ্বসে যাচ্ছে এবং ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।
ড্রেজারগুলোর মালিক বা চালনাকারীদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট অপরাধের প্রমাণ পাওয়ায় ড্রেজারগুলো এলাকাবাসীর সহায়তায় অচল করে দেয়া হয়।
বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট তহশিলদারকে নির্দেশনা দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার তার ফেসবুক স্ট্যাটাসে আরো উল্লেখ করে বলেন- বিজয়নগর উপজেলায় আমি যোগদানের পর থেকেই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পদক্ষেপে আরো ৬ জায়গায় বালু উত্তোলন বন্ধ করা হয়েছে।

আপনাদের চোখে এমন অপরাধের চিত্র ধরা পড়লে আমাদের জানান। জীব বৈচিত্র্য রক্ষায় আপনার দায়িত্ব পালনে সচেষ্ট হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০