Shakil Shah
১৫ অগাস্ট ২০২১, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিনম্র শ্রদ্ধায় গৌরীপুরে জাতীয় শোক দিবস পালিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের  গৌরীপুরে রবিবার (১৫আগস্ট) জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহদৎ বার্ষীকি যথাযত মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে  শোক রেলী , আলোচনা সভা, সংগীত, চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে  বঙ্গবন্ধু সহ পরিবারের অন্যান্য সদস্য যারা ঐ দিন শহীদ হয়েছিল তাদের আত্মার প্রতি সম্মান প্রদর্শন করে আদর্শ রাষ্ট্র গড়ার প্রত্যয় জানানো হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাজ ধারণ, স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। তাছাড়া আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগি সংগঠন, সাবেক ছাত্রলীগ ফোরাম, মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করে।
স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে সকাল দশটায় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ , উপজেলা চেয়ারম্যান  মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক হলে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহাম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান। একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারি কমিশনার নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, অফিসার ইন চার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন প্রমূখ। শেষে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে গৌরীপুর পৌরসভা থেকে থেকে সকাল দশটায় একটি শোক র‌্যালি বের হয়ে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মেয়র ও পৌর আওয়ামীলীগ এর সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম । এ সময় পৌর পরিষদ, পৌর আওয়ামীলীগ, পৌর যুবলীগ, পৌর স্বেচ্ছাসেবকলীগ সহ সকল সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০