Online Desk
২২ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের দিনেই দুই বোনের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

বিয়ের দিনেই দুই বোনের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর জেলায় নিজেদের বিয়ের দিনই রহস্যজনকভাবে দুই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শোকের ছায়া নেমে এসেছে পরিবারজুড়ে। স্থানীয় গণমাধ্যম ও এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার যোধপুরের মানানি গ্রামের বাসিন্দা শোভা (২৫) ও বিমলা (২৩) নামে দুই বোনের বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শুক্রবার রাত পর্যন্ত বাড়িতে বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল। আত্মীয়স্বজনের আনাগোনা, সাজসজ্জা ও অন্যান্য আয়োজন নিয়ে পুরো পরিবারই ছিল ব্যস্ত।

কিন্তু গভীর রাতে হঠাৎ করেই দুই বোনের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও দ্রুত তাদের অসুস্থতা বাড়তে থাকলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে পরিবারের লোকজন তড়িঘড়ি করে তাদের যোধপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর দুই বোনকেই মৃত ঘোষণা করেন।

যোধপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার (পশ্চিম) রোশন মীনা জানিয়েছেন, ভোরের দিকে দুই তরুণীর শারীরিক অবস্থা মারাত্মকভাবে খারাপ হয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা আর তাদের বাঁচাতে পারেননি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে।

পুলিশ মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা কোনো বিষাক্ত পদার্থ গ্রহণ করেছিলেন। তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়াইগ্রামে কলেজ ছাত্রের আত্মহত্যাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ ও কলেজ ভাংচুর

ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

১৬ বছর বয়সীরাও পাবেন এনআইডি, ইসির নতুন নির্দেশনা

বিনম্র শ্রদ্ধায় খুলনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ভূরুঙ্গামারীতে নব নির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসহায় শ্রমিক ইয়াসিন’র অসুস্থ স্ত্রীকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ালেন এমপি বকুল

পবিত্র রমজান মাস উপলক্ষে গোপালগঞ্জে বাজার মনিটরিং -এ নেতৃত্ব দিলেন ডাঃ কে এম বাবর এমপি

ডোমারে ঝাড়ু হাতে হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার

লালমোহনে ৮লাখ টাকার অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট

১০

মোরেলগেঞ্জ ঝাড়– হাতে রাস্তা পরিস্কার করলেন এমপি আব্দুল আলিম

১১

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

১২

নিরাপত্তাহীনতায় আবারো বাঁধাগ্রস্থ হলো লংগদু নানিয়ারচর সংযোগ সড়কের কাজ

১৩

শ্রদ্ধাঞ্জলি অর্পণের প্রাক্কালে আসলাম চৌধুরী, রক্তে অর্জিত ভাষার মান রক্ষায় দেশপ্রেমের বিকল্প নাই

১৪

বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি

১৫

বিয়ের দিনেই দুই বোনের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

১৬

সুন্দরবনকে দস্যুমুক্ত সমন্বিত অভিযান শুরু হবে-প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

১৭

ধুনটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

১৮

মাদারীপুর-৩ আসনে নবাগত এমপি খোকন তালুকদারের মতবিনিময় সভা

১৯

বাউফলে শুকরিয়া সমাবেশে যে বার্তা দিলেন এমপি.ড.মাসুদ

২০