
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মেড্ডা সারগোডাউনের পশ্চিম পাশে আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসায় আজ সকালে সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী শামীম হাসান শিহাবের পরিচালনা এ সবক ও দোয়া অনুষ্টিত হয়।
প্রধান অতিথি থেকে সবক প্রদান করেন বাটপারা মাদ্রাসার হিফয বিভাগের প্রধান শিক্ষক উস্তাদুলহুফফাস হাফেজ ক্বারী বিল্লাল হোসাইন, বিশেষ অতিথি ছিলেন,মেড্ডা বাসস্ট্যান্ডের নুরে মসজিদের মাওলানা আব্দুর রব, ব্রাহ্মণবাড়িয়া জেলা হিফয খানা ঐক্য পরিষদ শিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবুল খায়ের, তেরকান্দা মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ইউসুফ নো মানি, দারুল ইহসান ইন্টারন্যাশনাল মাদ্রাসার মোহতামিম মাওলানা উবায়দুল্লাহ সিন্দি,
ট্রাক মালিক সমিতির ও অএ মাদ্রাসার সভাপতি হাজী জয়নাল আবেদিন। গোপীনাথপুর মাদ্রাসার মোহতামিম হাফেজ ক্বারি ইব্রাহিম খলিল, সৌদি প্রবাসী হাফেজ জালাল আহমেদ, মেড্ডার বিশিষ্ট ব্যবসায়ী, মাওলানা শরিফ উদ্দিন হাজী ফুলু মিয়া, সৌদি প্রবাসী মাওলানা মোবারক হোসেন, সার গোডাউন মাার্কেটের ইঞ্জিন মিস্ত্রি মোহাম্মদ ইউসুফ মিয়া,এসময় বক্তারা মাদ্রাসার পড়ার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।