
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আনন্দবাজার এলাকায় জেলি মিশ্রিত চিংড়ি মাছ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ দুপুর ২ টার দিকে অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানকালে সুমন মিয়া নামে এক ব্যবসায়ীর দোকানে ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে জব্দকৃত প্রায় ৫০ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ ধ্বংস করা হয়েছে।
অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে