
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিয়াল্লিশর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার দুপুর ২ ঘটিকার সময় বিয়াল্লিশর মল্লিকা সিএনজি পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে মল্লিকা সিএনজি পাম্পের সামনের সড়কে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যান ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মধ্যে জোরালো সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। আহত পাঁচজনকে তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে তিন বছর বয়সী এক শিশু কন্যার অবস্থা অত্যন্ত গুরুতর ।
ঘাতক পিকআপ ভ্যানটি ও ড্রাইভারকে আটক করা হয়েছে ।