Shakil Shah
১৬ অক্টোবর ২০২০, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যবসায়ীকে কুপিয়ে খুন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হানিফ মিয়া (৩৬) নামে এক ব্যবসায়ী নৃশংসভাবে খুন হয়েছে। স্থানীয় মাদক কারবারি মনেক বাহিনী এ হত্যা ঘটিয়েছে বলে নিহতের পরিবারের অভিযোগ। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে আজ দুপুরে জেলা মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী হানিফ মিয়া গতকাল বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর রাতে আর বাড়ি ফেরেনি।

অনেক খোঁজাখুজির পর গতকাল বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশে একটি খালের পাড়ে হানিফের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। ব্যবসায়ী হানিফকে কুপিয়ে নৃশংসভাবে খুন করে লাশ খালের পাড়ে ফেলে যায় হত্যাকারীরা।খবর পেয়ে নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন, পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন ঘটনাস্থলে ছুটে যান।

নিহতের মা মনোয়ারা বেগম ও স্ত্রী সীমু আক্তার অভিযোগ করে বলেন, গ্রামের কুখ্যাত মাদক কারবারি ও একাধিক মামলার আসামি মনেক মিয়া পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছে। আমরা মনেকের ফাঁসি চাই।নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বলেন, মনেক বাহিনীর অত্যাচার নির্যাতনে এলাকাবাসী অতিষ্ঠ।

গত কয়েক বছর আগে মনেকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামবাসী মনেকের ভাই মানিক মিয়াকে গণপিটুনি দিয়ে মেরে ফেলে। সে সময় মানিকের বাড়িঘরও জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ লোকজন। সে ঘটনার পর থেকেই ব্যবসায়ী হানিফের ওপর ক্ষুব্ধ ছিল কুখ্যাত মনেক।

নূরজাহানপুরের পাশেই অবস্থিত সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মামূনূর রশীদ বলেন, মনেক এলাকার কুখ্যাত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে বহুদিন ধরে পলাতক। তবে রাতে প্রায়ই সে এলাকায় তার বাহিনী নিয়ে এসে লোকজনের ওপর অত্যাচার চালায় বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন ঘটনাস্থল ঘুরে এসে সাংবাদিকদের বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। খুনিদের ধরতে পুলিশ এর মধ্যে মাঠে নেমেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০