Shakil Shah
১ এপ্রিল ২০২১, ৮:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ মামলায় আসামি ২২ হাজার, গ্রেফতার ৩২

ভোরের দর্পণ ডেস্ক:

হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৭টি মামলা দায়ের করা হয়েছে। এনিয়ে সহিংসতার ঘটনায় মোট ১৯টি মামলা দায়ের করা হয়।

নতুন ৭টি মামলার সবকটিই সদর মডেল থানায় দায়ের করা হয়েছে। নতুন মামলা গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পৌরসভা ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে অগ্নি সংযোগের মামলা, গণগ্রন্থাগার ও প্রেসক্লাব ভাঙচুরের মামলা।

এনিয়ে বৃহস্পতিবার (০১ এপ্রিল) পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ভাঙচুর ও অগ্নিযোগের ঘটনায় ১৫টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও গত বুধবার পর্যন্ত সরাইল থানায় একটি ও আশুগঞ্জ থানায় দুইটি ও আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দায়েরকৃত ১৯টি মামলায় ১০৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২২ হাজার লোককে আসামি করা হয়েছে। এদিকে সহিংসার ঘটনায় এ পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে, হামলার ঘটনার সময় বেশ কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ভাইরাল হয়েছে। পুলিশ এসব ভিডিও ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রহিম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার পর্যন্ত হামলা, ভাঙচুর ঘটনায় সদর থানায় ১৫টি মামলা হয়েছে। এসব মামলায় ১০৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২২ হাজার মানুষকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার ধ্বংসস্তূপে পরিনত হওয়া স্থাপনাগুলো পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০