Online Desk
২ মার্চ ২০২৬, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাড়া ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের বিশেষ সভা

ভাড়া ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের বিশেষ সভা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে কঠোর পদক্ষেপ নিয়েছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় যাত্রী সাধারণের সুবিধার্থে সিএনজি ও বাস ভাড়ার নতুন তালিকা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জানানো হয়, অতিরিক্ত ভাড়া আদায় রোধে আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত প্রশাসনের নির্ধারিত এই তালিকা কার্যকর থাকবে।

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, বকশীগঞ্জ থেকে বিভিন্ন গন্তব্যে সিএনজি ও বাস ভাড়া নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে: সিএনজি (জনপ্রতি): বকশীগঞ্জ-জামালপুর: ১৩০ টাকা, বকশীগঞ্জ-শেরপুর: ৯০ টাকা, বকশীগঞ্জ-রৌমারী: ২৫০ টাকা, বাস: বকশীগঞ্জ-ঢাকা: ৬৯০ টাকা।

ভাড়ার পাশাপাশি আসন্ন ঈদে পোশাক, জুতা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর যাতে স্বাভাবিক থাকে, সে বিষয়েও ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের বাজার মনিটরিং জোরদার করার নির্দেশ দিয়েছেন ইউএনও।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম এবং বকশীগঞ্জ থানার সেকেন্ড অফিসার রেজাউল ইসলাম।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও বাস মালিক সমিতির সভাপতি আব্দুল্লাহ সওদাগর বিপ্লব, জামায়াত নেতা রাসেল মাহমুদ, বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানবৃন্দ, ভোক্তা অধিকারের কর্মকর্তাগণ এবং স্থানীয় সাংবাদিকরা।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এই সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

সিংড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা প্রাণ গেল যুবকের

মাদারীপুর জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ভাঙনরোধে জরুরি পদক্ষেপ: বাঁশখালীতে বেড়িবাঁধ পরিদর্শনে এমপি জহিরুল ইসলাম

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাদারীপুরে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তদের বসতবাড়িতে আগুন

কাহালুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান

বিজয়নগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

মোরেলগঞ্জে_ শরনখোলা বিএনপি সংসদ সদস্য প্রার্থী সোমনাথদে বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে

দিনাজপুরে দক্ষিন এশিয়ার সর্বৃহৎ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

১০

উলিপুরে জমিতে পড়ে থাকা আলুর খরচ উঠাতে হিমশিম কৃষকের

১১

১৩৩ অধ্যাদেশের বিষয়ে সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ের কথা বললেন আইনমন্ত্রী

১২

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক দম্পতি

১৩

বাঁশখালীতে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত ৯

১৪

শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

১৫

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উন্নয়নে ১শ কোটি টাকা বরাদ্দা পেয়েছি

১৬

রাষ্ট্রায়ত্ত দুই জ্বালানি কোম্পানিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

১৭

ইরানে সহিংসতা বন্ধ করে আলোচনার সময় এখন : ইইউ প্রেসিডেন্ট

১৮

আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৯

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ

২০