Online Desk
১২ মার্চ ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণের তালিকা তৈরিতে অনিয়ম করার অভিযোগে ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হকের উপর হামলার ঘটনা ঘটেছে।

এতে তিনি আহত হলে চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রওনা দিয়েছেন বলে স্বজন সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদে।

উপজেলা ত্রান ও পুনবাসন অফিস সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর-২৬ উপলক্ষে অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ ব্যক্তিদের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হবে। উপজেলার ১৩টি ইউনিয়নের ভিজিএফ কর্মসূচীর আওতায় ৮৩ হাজার ৩৭ জন্য ব্যক্তির বিপরীতে ৮৩ মে.টন ৩শ ৭০ কেজি চাল বরাদ্দ প্রদান করা হয়েছে। ধরনীবাড়ি ইউনিয়নে ৬ হাজার ৮শ ব্যক্তি এই সুবিধা পাবেন। বর্তমানে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগন সুবিধাভোগীদের তালিকা তৈরি করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুশিল সমাজের উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের হতদরিদ্র মানুষের তালিকা তৈরির জন্য যাচাই-বাচাই হবে। কিন্তু চেয়ারম্যান এরশাদুল হক সকালে এসে তার অনুসারী ও পছন্দের ব্যক্তিদের কাছ থেকে আইডি কার্ডের ফটোকপি জমা নেন।

পরে দুপুরে ওই ওয়ার্ডে ইউপি সদস্যগণ ও সাধারন মানুষ এসে জানতে পারেন তালিকা তৈরির কাজ শেষ হয়েছে। পরে বিকালে তারা ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের কাছে তালিকা তৈরিতে অনিয়মের বিষয়ে জানতে চান। সুবিধাভোগী বাছাইয়ে অনিয়মের অভিযোগ তুলে ইউপি সদস্যরা ও স্থানীয় জনগন চেয়ারম্যানের সাথে পরিষদে কথা কাটাকাটিতে লিপ্ত হন।

এ ঘটনায় চেয়ারম্যানসহ তার অনুসারীদের সাথে সাধারণ জনগন ও ইউপি সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় চেয়ারম্যান এরশাদুল হক গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়লে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রওনা দেন।

ধরানীবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলী বলেন, পরিষদের সিদ্ধান্ত মোতাবেক সকলের সমন্বয়ে দুঃস্থ্যদের তালিকা তৈরির কথা থাকলেও চেয়ারম্যান তার অনুসারীদের নিয়ে আগেই তালিকা তৈরি করেন। এ ঘটনায় বঞ্চিত জনগন ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের কাছে অনিয়মের বিষয়ে জানতে চাইলে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে এ্যাম্বুলেন্সে থাকা ধরানীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছোট ভাই ওবায়দুল হক জানান, চিকিৎসার জন্য চেয়ারম্যানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। তিনি চেয়ারম্যানের বরাত দিয়ে জানান, স্বচ্ছ-তালিকা তৈরির জন্য উদ্দোগ নিলে ইউপি সদস্যরা ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের উপর হামলা চালায়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার কিছুটা সত্যতা পাওয়া গেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, চেয়ারম্যানের সাথে ইউপি সদস্যদের হাতাহাতির কথা শুনেছি।

আজ (বৃহস্পতিবার) ওই পরিষদের সকল ইউপি সদস্য চেয়ারম্যান এরশাদুল হকের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে আমার দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১০

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১১

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১২

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৩

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৪

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৫

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৬

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৭

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৮

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

১৯

শ্রীপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০