Online Desk
২৬ জানুয়ারী ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে জামায়াতের সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন

ভূরুঙ্গামারীতে জামায়াতের সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে তৃণমূলের ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রাম-১ ( ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) ও জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস‍্য পদ প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম এর ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের থানা রোডের পাশে আনুষ্ঠানিক ভাবে এই নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।

উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সহকারি সেক্রেটারি মিজানুর রহমান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন।

বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম, অন‍্যান‍্যদের মধ্যে উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, এনসিপির উপজেলার মুখ‍্য স্বমন্নয়ক মাহফুজুল ইসলাম কিরণ, জামায়াতের সাবেক উপজেলা আমির মাওলানা রুহুল আমিন হামিদী, ছাত্র শিবিরের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে এবং জনগণ ও তৃণমূলের ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এই নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

সমাবেশে বক্তারা ভোটারদের উদ্দেশে আগামী নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দূর্নীতি মুক্ত, ন‍্যায় ও ইনসাফ ভীত্তিক দেশ গঠনে ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

উদ্বোধন শেষে দেশ ও জাতির শান্তি, সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রের সুস্থ ধারা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে জামায়াতের কর্মীসভা অনুষ্ঠিত

তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা

কুড়িগ্রাম-৩ আসনে ৬জন প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৩জন

জামায়াত আমির ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

নির্বাচনে বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালো মিশর

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম-১৪ আসনে ৮ প্রার্থীর মধ্যে ৫ জনের জামানত বাজেয়াপ্ত

বাঁশখালীর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানালেন বিএনপি প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

খুলনা বিভাগের ৩৬ আসনের ২৫টিতেই জামায়াতের জয়, বিএনপি ১১

বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে সুন্দরবন দিবস পালিত

১০

খুলনায় জামানত হারাচ্ছেন জাপা ইসলামী আন্দোলনসহ ২৬ প্রার্থী

১১

কাহালু ক্রিকেট সংঘের আয়োজনে নক-আউট ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১২

ঢাকার আসকোনায় ব্রাদার্স প্রিমিয়াম লীগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট

১৩

আড়াইহাজার নাগরিক সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষণা

১৪

মির্জাপুরে শিশু অপহরণের ৭ দিনপর অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ ‎

১৫

ঢাকা-১৯ আসনে এমপিকে আশুলিয়া থানা মোটর চালক দলের শুভেচ্ছা

১৬

সরিষাবাড়ীতে দুই যমজ কন্যাকে রেখে ঋণের চাপে যুবকের আত্মহত্যা

১৭

রাঙ্গুনিয়ায় ইটভাটায় সন্ত্রাসীদের হামলা, অগ্নিসংযোগ, আহত ৭

১৮

নির্বাচনের পর এরশাদ উল্লাহ ও নাছেরের সৌজন্য সাক্ষাৎ সম্প্রীতি সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত

১৯

রায়পুরে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

২০