Online Desk
২৬ জানুয়ারী ২০২৬, ৫:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে জোরপূর্বক ধানের শীষের স্লোগান: অভিযুক্তদের আদালতে তলব

ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে জোরপূর্বক ধানের শীষের স্লোগান: অভিযুক্তদের আদালতে তলব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে বিদ্যালয়ের শিশুদের দিয়ে ধানের শীষের পক্ষে শ্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এবং এসংক্রান্ত খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ায় কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তলব করেছে অভিযুক্ত দুই ছাত্রদল নেতাকে।

মুহাম্মদ আয়াজ,নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি, নির্বাচন এলাকা ২৫, কুড়িগ্রাম-১ , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও সিভিল জজ, কুড়িগ্রাম কর্তৃক গত ২৫ জানুয়ারী স্বাক্ষরিত পত্রে অভিযুক্ত উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোকাদ্দেছ আলী ও শিলখুড়ী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়ার সহসভাপতি মোঃ শাহজাহানকে আগামী ২৭ জানুয়ারী কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন (কক্ষ নং ৭০১ ও ৭০২) এ উপস্থিত হয়ে নির্বাচন পূর্ব আচরণ বিধি লংঘন এবং নির্বাচনী বিষয়ে কারণ দর্শাতে নির্দেশ প্রদান করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, এসংক্রান্ত একটি সমন অভিযুক্তদের কাছে পৌছে দেবার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার(২২ জানুয়ারি) বেলা ৩.৩০ মিনিটে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় উপজেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক ও শিলখুড়ী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোকাদ্দেস হোসাইনসহ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে শিশুদের লাইনে দাঁড় করিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে শ্লোাগান দিচ্ছে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে জামায়াতের কর্মীসভা অনুষ্ঠিত

তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা

কুড়িগ্রাম-৩ আসনে ৬জন প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৩জন

জামায়াত আমির ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

নির্বাচনে বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালো মিশর

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম-১৪ আসনে ৮ প্রার্থীর মধ্যে ৫ জনের জামানত বাজেয়াপ্ত

বাঁশখালীর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানালেন বিএনপি প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

খুলনা বিভাগের ৩৬ আসনের ২৫টিতেই জামায়াতের জয়, বিএনপি ১১

বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে সুন্দরবন দিবস পালিত

১০

খুলনায় জামানত হারাচ্ছেন জাপা ইসলামী আন্দোলনসহ ২৬ প্রার্থী

১১

কাহালু ক্রিকেট সংঘের আয়োজনে নক-আউট ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১২

ঢাকার আসকোনায় ব্রাদার্স প্রিমিয়াম লীগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট

১৩

আড়াইহাজার নাগরিক সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষণা

১৪

মির্জাপুরে শিশু অপহরণের ৭ দিনপর অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ ‎

১৫

ঢাকা-১৯ আসনে এমপিকে আশুলিয়া থানা মোটর চালক দলের শুভেচ্ছা

১৬

সরিষাবাড়ীতে দুই যমজ কন্যাকে রেখে ঋণের চাপে যুবকের আত্মহত্যা

১৭

রাঙ্গুনিয়ায় ইটভাটায় সন্ত্রাসীদের হামলা, অগ্নিসংযোগ, আহত ৭

১৮

নির্বাচনের পর এরশাদ উল্লাহ ও নাছেরের সৌজন্য সাক্ষাৎ সম্প্রীতি সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত

১৯

রায়পুরে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

২০