Ibrahim Atiullah Anik
২ ফেব্রুয়ারী ২০২৬, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোট জালিয়াতির বিরুদ্ধে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে – মামুনুল হক

ভোট জালিয়াতির বিরুদ্ধে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে - মামুনুল হক

গোপালগঞ্জ প্রতিনিধি: সন্ত্রাসের মাধ্যমে বা পেশি শক্তির মাধ্যমে জনতার রায় ব্যালটকে যদি কেউ ছিনতাই করার চেষ্টা করে প্রতিটি কেন্দ্রে তাদেরকে প্রতিহত করা হবে। ভোটারদের কাছে আমাদের আহবান হবে আপনারা সবার আগে গিয়ে সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে রিক্সা মার্কায় ভোট দিবেন বলে আহবান জানান খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

সোমবার (২ জানুয়ারি) দুপুর ১২ টায় গোপালগঞ্জ ৭ই মার্চ চত্বর রোডে ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত পথ সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ভোট দেওয়ার পরে আপনারা বাড়ি গিয়ে ঘুমাবেন না। আপনাদের এই ভোটের ফসল সন্ধ্যা বেলায় যেন ঘরে তুলে আনতে পারেন সেজন্য প্রতিটি ভোট কেন্দ্রে আপনাদের অবস্থান করতে হবে। যদি কেউ ভোট চুরি করার বা ভোট জালিয়াতি করার দুরভিসন্ধি আঁকে সঙ্গে সঙ্গে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

জাল ভোট দেওয়ার একটা পাঁয়তারা করা হচ্ছে আমাদের কাছে সংবাদ আছে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কিছু মানুষ কারা মারা গেছে, কারা বিদেশে আছে, কারা দূরে আছে তাদের তালিকা করা হচ্ছে। প্রতিবছর শুনি মরা মানুষ এসে ভোট দিয়ে যায়। তারা মরা মানুষের ভোট দিয়ে ব্যালট বাক্স ভরার পাঁয়তারা করতেছে। তাদের প্রতিহত করতে হবে। এ সময় গোপালগঞ্জ-২ আসনের ১১ দলীয় ঐক্য সমর্থিত এমপি প্রার্থী মুফতি শুইয়াব ইবরাহীমকে আগামী ১২ তারিখে রিক্সা প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠানোর আহবান জানান খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর আল্লামা মামুনুল হক।

এ সময় গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম রেজাউল করিম, জামায়াতে ইসলামী নেতা মাসুদুর রহমান, মাওলানা আব্দুল আজিজ ‘সহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন। ৭ই মার্চ চত্ত্বর সড়ক সকাল থেকেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সুষ্ঠু ও সুন্দরভাবে পথসভা সম্পন্নের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরদারি ছিলো চোখে পড়ার মতো। আলোচনা সভা শেষে খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর আল্লামা মামুনুল হক গোপালগঞ্জ-২ ও ৩ আসনে এমপি প্রার্থীদের হাতে রিক্সা প্রতীকের রেপ্লিকা তুলে দেন। এরপর তিনি সকলকে সাথে নিয়ে সংক্ষিপ্তভাবে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া ও পরবর্তী পরিস্থিতি প্রসঙ্গে ইইই বিভাগের শিক্ষার্থীদের বিবৃতি

নির্বাচন পর্যবেক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে আগুন

বাণিজ্যিক ব্যাংক থেকে ৪১৫ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

মায়েরা আমাদের মাথার তাজ- সীতাকুণ্ডে ডঃ শফিকুর রহমান

সন্ত্রাসী কর্মকাণ্ড ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে এলে পুনর্বাসন করা হবে”- লে.কর্নেল শাহ্ নেওয়াজ তাসকিন

ধুনটে আসামিদের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গ করে বাড়ি নির্মাণের অভিযোগ

পটিয়ার চাঞ্চল্যকর সোহেল হত্যার প্রধান আসামি কায়েস বাকলিয়ায় গ্রেফতার

ভোট জালিয়াতির বিরুদ্ধে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে – মামুনুল হক

ব্রাহ্মণবাড়িয়ায় সুইট গ্রিন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা

১০

প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন করা: খুলনায় তারেক রহমান

১১

শবে বরাতের মহিমান্বিত রাত: যাদের দিকে ফিরবে না আল্লাহর রহমতের দৃষ্টি

১২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫০ কেজি গাঁজা সহ রিদয় মিয়া নামে ১ মাদক কারবারি গ্রেফতার

১৩

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কাজিপুর প্রশাসন

১৪

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসন সহযোগিতা করবে – ডিসি তৌফিকুর রহমান

১৫

ধুনটে রেশন কার্ড করে দেওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণ

১৬

রিলেশনের বিয়ে, ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে তরুণীর আত্মহত্যা, ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা

১৭

পটুয়াখালী-০১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীর ধানের শীষের প্রার্থীকে সমর্থন দিয়ে সংবাদ সম্মেলন

১৮

মাদারীপুরে ট্রাক উল্টে খাদে পড়ে নিহত ২

১৯

কাহালুতে কন্দ পেঁয়াজের মাধ্যমে বীজ উৎপাদনে এক নতুন মাত্র শুরু

২০