Online Desk
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার মেঘনায় দেড় কেজির ইলিশ, বদলে গেছে এক জেলে পরিবারের দিনের হিসাব

ভোলার মেঘনায় দেড় কেজির ইলিশ, বদলে গেছে এক জেলে পরিবারের দিনের হিসাব

ভোলা প্রতিনিধি: রোজার সকাল। নদীর বুকে নীরবতা, জালের টান আর অপেক্ষা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ভোলার মেঘনায় ধরা পড়েছে দেড় কেজি ওজনের একটি বড় ইলিশ—স্থানীয়দের ভাষায় ‘রাজা ইলিশ’। আর তাতেই বদলে গেছে এক জেলে পরিবারের দিনের হিসাব।

(২৪ ফেব্রুয়ারি) সকালে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী ভাংতিরখাল এলাকার জেলে আকবর মাঝি নিয়মিতের মতো জাল ফেলেন। ছোট-বড় বিভিন্ন আকারের ইলিশের সঙ্গে জালে উঠে আসে দেড় কেজির বিশাল আকৃতির একটি ইলিশ। ঘাটে মাছটি তোলার পর মুহূর্তেই কৌতূহলী ক্রেতা ও বিক্রেতাদের ভিড় জমে যায়।

পরে মাছটি স্থানীয় ব্যবসায়ী রুবেল বেপারীর আড়তে নিলামে তোলা হলে টানটান উত্তেজনার মধ্যে দর হাঁকা শুরু হয়। শেষ পর্যন্ত সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছ ব্যবসায়ী মাইনউদ্দিন দালাল ৫ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।
রোজা রেখে নদীতে যাওয়া আকবর মাঝি বলেন, “সকালে জাল তুলেই বুঝেছি বড় কিছু ধরা পড়েছে। এত সুন্দর একটা বড় ইলিশ পেয়ে খুবই খুশি। আল্লাহ রহমত করেছেন।” তার মতে, এমন একটি মাছ পরিবারের জন্য বাড়তি স্বস্তি বয়ে এনেছে।

ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভুঁইয়া জানান, বর্তমানে ইলিশের ভরা মৌসুম চলছে। সাগরের নোনাপানি থেকে ডিম ছাড়ার উদ্দেশ্যে বড় ইলিশগুলো নদীর মিঠা পানিতে আসছে। ফলে এ সময় নদীতে বড় আকারের ইলিশ ধরা পড়া অস্বাভাবিক নয়।

স্থানীয় বাজার সংশ্লিষ্টরা বলছেন, মৌসুমের শুরুতেই বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য যেমন আশাব্যঞ্জক, তেমনি বাজারেও তৈরি করে ইতিবাচক সাড়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০