Online Desk
২৬ জানুয়ারী ২০২৬, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার লালমোহনে বাসের চাপায় অটোরিকশা বিধ্বস্ত, চালকসহ মা-ছেলে নিহত

ভোলার লালমোহনে বাসের চাপায় অটোরিকশা বিধ্বস্ত, চালকসহ মা-ছেলে নিহত

ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি অটোরিকশা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে চালকসহ মা ও ছেলে নিহত হয়েছেন। সোমবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার গজারিয়া এলাকায় ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা থেকে ছেড়ে আসা নামবিহীন যাত্রীবাহী বাস (নম্বর: ভোলা-ব-০৫০০১৬) চরফ্যাশন মহাসড়কের লালমোহন অংশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা এক নারী, তার ছেলে ও চালক নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। দুর্ঘটনায় জড়িত বাসটির কোনো নাম লেখা ছিল না এবং প্রাথমিকভাবে বাসটি ফিটনেসবিহীন বলে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য চরফ্যাশন মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০