Online Desk
৬ এপ্রিল ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মডেল প্রেসক্লাবে বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

মডেল প্রেসক্লাবে বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বগুড়ার কাহালু মডেল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন কাহালুর বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন, প্রদান করিতেছি যে, ১/মোঃ আজিজুল হক (৪৬), পিতা- মোঃ তৈয়ব আলী প্রাং,২/ ফরিদা বেগম (৪২), স্বামী আজিজুল হক, ৩/ সাদিয়া খাতুন (২২), পিতা- মোঃ আজিজুল হক, সর্ব সাং- উলট্ট পশ্চিমপাড়া, ০৮নং ওয়ার্ড, কাহালু পৌরসভা, থানা- কাহালু, জেলা বগুড়াদের বাড়ী ও আমার বাড়ী পাশাপাশি । আমার বসতবাড়ীর দক্ষিণ পাশে পানি নিষ্কাশনের ড্রেণ আছে।

বিবাদীগণ তাদের বসতবাড়ীর ময়লা আবর্জনা প্রায়ই আমার উক্ত ড্রেনে ফেলার কারণে ড্রেন বন্ধ হয়ে যায়।

গত ০৩/০৪/২০২৬ইং তারিখে আমি নিজ অর্থে লোক মারফত উক্ত ড্রেন পরিস্কার করিয়া নেই। বিবাদীগণ পুনরায় আমার ড্রেনে ময়লা আবর্জনা ফেলে। গত ০৪/০৪/২০২৬ তারিখ দুপুর অনুমান ০২.৩০ ঘটিকার সময় আমার স্ত্রী জাহানারা বেগম (৬৫) ড্রেনের কাছে গিয়ে ফরিদা বেগমকে ড্রেনে ময়লা ফেলতে নিষেধ করিলে আসামী ফরিদা বেগম আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে।

আমি বাড়ীর ভিতর থেকে গালিগালাজ শুনিয়া বাহিরে আসিয়া আসামী ফরিদা বেগমকে গালিগালাজ করার কারণ জিজ্ঞাসা করিলে সে আমাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। এ এ সময় আজিজুল হক হাতে বাঁশের লাঠি নিয়ে তার বাড়ীর ভিতরে থেকে আসিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে আমার মাথা লক্ষ্য করিয়া আঘাত করিলে আমি তা বাম হাত দিয়ে আটকাইলে আমার বাম হাতের কব্জির উপরে বাহুতে আঘাত লাগিয়া গুরুত্বর জখম হয়।

আজিজুল হক পুনরায় বাঁশের লাঠি দিয়ে আমার বাম পায়ের হাঁটুতে আঘাত করিয়া ফোলা বেদনাদায়ক জখম করে। আসামী ফরিদা বেগম ও সাদিয়া খাতুন দ্বয় আমাকে এলোপাথারী কিলঘুষি মারে। আমার স্ত্রী জাহানারা বেগম আমাকে বাঁচানোর চেষ্টা করিলে তারা আমার স্ত্রীর সাথে ধস্তাধস্তি করা অবস্থায় আমার স্ত্রীর গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের গহনা টান দিয়ে কাড়িয়া নেয়। যাহার মূল্য অনুমান ৩,৬০,০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা। আমি ও আমার স্ত্রীর ডাক চিৎকার করিলে আশে পাশের লোকজন আগাইয়া আসিয়া তাদের হাত থেকে আমাদের রক্ষা করে।

ঐ সময় আমার মেয়ে, জামাই এবং মেয়ের ছেলে-মেয়ে ঘটনার সংবাদ পাইয়া ঘটনাস্থলে আসিলে বিবাদীগণ মরিচের গুড়া পানিতে গুলে তাদের চোখে-মুখে নিক্ষেপ করে। তখন আসামীগণ আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে।আমি আমার পরিবারের লোকজনের সহায়তায় কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা গ্রহণ করি।

বিবাদী পক্ষ উক্ত সত্য ঘটনাকে অন্য খাতে প্রবাহীত করতে জনৈক কতিথ সাংবাদিক নামধারী ব্যাক্তিকে ম্যানেজ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মিথ্যা মনগড়া ভিডিও ছেড়ে সমাজে আমাকে ও আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করছে। আমি উক্ত প্রচারতি মিথ্যা ভিডিও এর তীব্র প্রতিবাদ করছি এবং নামধারী সাংবাদিক পরিচয় প্রদানকারী ব্যক্তির দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।

সংবাদ সম্মেলনে বীরমুক্তিযোদ্ধার মেয়ে রাজিয়া সুলতানা, মেয়ে জামাই নজাবত আলী খান সহ তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০