Shakil Shah
১০ নভেম্বর ২০২১, ৫:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে কী করছেন বাবর আজম?

ভোরের দর্পণ ডেস্ক:

পাকিস্তানের মতো একটি দলের অধিনায়ক। তার নেতৃত্বে যে দলটি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচেই জিতেছে দাপট দেখিয়ে। যার মূল কারিগরদের একজন তিনি। সেই বাবর আজম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে কী করছেন তা নিয়ে ভক্তদের কৌতূহল থাকটাই স্বাভাবিক।

আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান পাকিস্তানের এ ওপেনিং ব্যাটারের। ২৬৪ রান করেছেন পাঁচ ম্যাচে। সর্বোচ্চ ৭০। করেছেন চারটি ফিফটি। ফুরফুরে মেজাজেই থাকবেন বিষয়টি স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায়।

ভক্তদের কথা ভেবেই ‘হয়তো’ বিষয়টি নিজেই টুইটে জানিয়ে দিলেন— কী করছেন বাবর আজম।

নিজের দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে বাবর লিখেছেন, কখনও কখনও সবচেয়ে উৎপাদনশীল কাজ, যা আপনি করতে পারেন তা হলো—বিশ্রাম নেওয়া।

১১ নভেম্বর পাকিস্তান দুবাইতে রাত ৮টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে।

এ ম্যাচের আগে মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পাকিস্তানের এ অধিনায়ক বলেন, আমরা টুর্নামেন্টজুড়েই ধারাবাহিকভাবে ভালো খেলে আসছি। এই ধারাবাহিক ছন্দটাই সেমিফাইনালে ধরে রাখতে চাই এবং এরপর সম্ভব হলে তা ফাইনালেও ধরে রাখব।

কীভাবে এমন সাফল্য পাকিস্তানের হাতে ধরা দিল তার ব্যাখ্যা দিতে গিয়ে বাবর জানান, দল নির্বাচনে তার ইচ্ছা গুরুত্ব পাওয়াতেই আজ বিশ্বকাপে পাকিস্তান এ জায়গায়।
বাবর আজম বলেন, আমি দলে কিছু খেলোয়াড়কে চেয়েছিলাম। তাদের দলে পাওয়ার পর থেকেই আমরা ভালো ফল পেতে শুরু করি। আমি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছি, এটিই সবচেয়ে বড় কথা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০