bhorerdarpan
৪ এপ্রিল ২০২০, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহিমাগঞ্জে অবৈধ বালু উত্তোলন হুমকির মুখে তিনটি সেতু

এবিএস লিটন, মহিমাগঞ্জ (গাইবান্ধা) :  গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে সতীতলা মজিদেরঘাট, দেওয়ানতলা বাঁধ, দেওয়ানতলা রেলসেতু এলাকা থেকে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন এবং নদীর চরের বালু বিক্রি করায় দেওয়ানতলা রেলসেতুসহ তিনটি বড় সেতু হুমকির সম্মুখিন হয়ে পড়েছে।  সরেজমিনে মহিমাগঞ্জ দেওয়ানতলা ও সতীতলা এলাকা ঘুরে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার সাথে পাশর্^বর্তী সাঘাটা, ফুলছড়ি এবং গাইবান্ধা সদরের সাথে যোগাযোগের মাধ্যম দেওয়ানতলা সেতু এলাকায় এবং দেওয়ানতলা রেলসেতু এলাকায় এক শ্রেণির বালু ব্যবসায়ী প্রচলিত আইন ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিন-রাত বিরামহীনভাবে নদী থেকে শ্যালো মেশিন দিয়ে ভূ-গর্ভস্থ বালু উত্তোলন করছে। এতে ওই এলাকার রেলসেতু এবং দেওয়ানতলা সড়ক সেতুটি মারাত্মক হুমকির সম্মুখিন হয়েছে পড়েছে। এছাড়াও  একই এলাকায় সামান্য দূরে অবস্থিত মজিদেরঘাট এলাকায় ভূ-গর্ভস্থ ও নদীচরের মাটি চুরি করে অবাধে বিক্রি করছে স্থানীয় বালুদস্যুরা। এতে একদিকে যেমন গুরুত্বপূর্ণ সড়কসেতু ধসে পড়ার আশংকা দেখা দিয়েছে অন্যদিকে, এলাকার জনবসতি এবং আবাদি জমি ধ্বংস হওয়ার আশংকা করছেন গ্রামবাসী। ইতোমধ্যেই বেশকিছু আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তারা। 
অন্যদিকে বালুবাহী অবৈধ ট্রাক্টরগুলি বালু বোঝাই করে দিনরাত দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন সড়কে। এতে ঘটছে নানা ধরণের দুর্ঘটনা এবং নষ্ট হচ্ছে রাস্তাঘাট। ইতোমধ্যেই ট্রাক্টরের বালু পড়ে বালুময় হয়ে পড়েছে বেশকিছু সড়ক। ইতোমধ্যে প্রশানের উদ্যোগে দেওয়ানতলা এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে বেশ কয়েকটি শ্যালো মেশিন ধ্বংস করা হলেও প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে আবারও বালু উত্তোলনের মহোৎসব শুরু হয়েছে। এ বিষয়ে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল আমিন শিমুল জানান, দীর্ঘদিন যাবত বালুদস্যুরা অবৈধভাবে বালু উত্তোলন করে তিনটি গুরুত্বপূর্ণ সেতু হুমকির মুখে ফেলেছে। তাই এসব বালুদস্যুদের বিরুদ্ধে দ্রæত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১০

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১২

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৩

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৪

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৫

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৬

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৭

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

১৮

ধনবাড়ীতে নবাগত সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ’র যোগদান

১৯

শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি

২০