Ibrahim Atiullah Anik
৩ নভেম্বর ২০২৫, ৮:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের পরিবারকে এমটিবি’র “ব্রেভারি এন্ড কারেজ” অ্যাওয়ার্ড প্রদান

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের পরিবারকে এমটিবি’র “ব্রেভারি এন্ড কারেজ” অ্যাওয়ার্ড প্রদান

এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি ১৫তম “ব্রেভারি এন্ড কারেজ” অ্যাওয়ার্ড প্রদান করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত অগ্নিকাণ্ডে শিক্ষার্থীদের জীবন রক্ষার প্রচেষ্টায় জীবন উৎসর্গকারী মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম, মাহফুজা খাতুন ও মাসুমা বেগম-এর পরিবারকে। গত ২১ জুলাই ২০২৫ তারিখে ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনায় তাঁদের নিঃস্বার্থ সাহসিকতা বহু শিক্ষার্থীর জীবন রক্ষা করেছে এবং মানবতা ও মাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

সোমবার (৩ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এক অনাড়ম্বর আয়োজনে এমটিবি কর্পোরেট হেড অফিস, এমটিবি সেন্টার, গুলশান-১, ঢাকায় মরহুমদের পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট ও চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি গ্রুপ চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী, পরিচালক খাজা নার্গিস হোসেন ও স্বতন্ত্র পরিচালক শিব নারায়ণ কৈরী; ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার চৌধুরী আখতার আসিফ; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো রেইস উদ্দিন আহ্‌মাদ এবং এমটিবি ফাউন্ডেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া চৌধুরী।

উল্লেখ্য, অদম্য সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ নিঃস্বার্থ ও নির্ভীক মানুষদের এবং তাঁদের পরিবারবর্গকে সম্মান জানাতে এমটিবি ফাউন্ডেশন ২০১২ সালে “ব্রেভারি এন্ড কারেজ অ্যাওয়ার্ড”-এর প্রচলন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০