Online Desk
১ মার্চ ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ

মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৩নং অচিন্তপুর ইউনিয়নে সুরিয়া নদীর ওপর নির্মাণাধীন একটি গার্ডার সেতুর সংযোগ সড়কে মাটির পরিবর্তে বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, বালু দিয়ে তৈরি সংযোগ সড়কটি বর্ষার মৌসুমে ধসে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাক্কলন মূল্য ৯৭ লক্ষ ৩৮ হাজার ৫৩০ টাকা ব্যায়ে ১৫ মিটার দৈর্ঘ্যের গার্ডার সেতু নির্মাণের কাজটি পেয়েছে মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর দুই পাশের সংযোগ সড়কে মাটির বদলে পাশের আবাদি জমি থেকে বালু উত্তোলন করে ভরাট করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর জানান, “বালু দিয়ে সড়ক করলে বৃষ্টির সময় তা স্রোতে ভেসে যাবে। এতে সরকারের টাকা যেমন নষ্ট হবে, আমাদের ভোগান্তিও বাড়বে।”

অন্য এক বাসিন্দা মো. সোহাগ মিয়া জানান, “আমরা জানতাম মাটি দিয়ে ভরাট করা হবে, কিন্তু এখানে বালু দেওয়া হচ্ছে। আমি মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আবেদন জানাই যেন তদন্ত করে সঠিক উপায়ে কাজটি শেষ করা হয়।”

অভিযোগের বিষয়ে ঠিকাদার সাইফুল ইসলাম বলেন, “লোকাল মাটি দেওয়ার নিয়ম রয়েছে। আমি বর্তমানে যা পাচ্ছি তাই দিচ্ছি। জমির মালিকের কাছ থেকে বালু ও মাটি কিনে নিয়েছি।”

এব্যাপারে কথা হয় (পিআইও) অফিসের উপ সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমানের সঙ্গে তিনি জানান, “বালু ভরাট করে সংযোগ সড়ক স্থাপনের কোনো সুযোগ নেই। নিয়ম অনুযায়ী মাটি দিয়ে ভরাট করতে হবে এবং দুই পাশে গাইড-ওয়াল নির্মাণ করতে হবে।”

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলাল উদ্দীনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফিয়া আমীন প্পাপা জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। “বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেওয়ানগঞ্জে অবৈধ বালু উত্তোলনকালে: দু’জনকে অর্থদণ্ড ও কারাদণ্ড

মাছ ধরার নিষেধাজ্ঞায় লালমোহনে প্রায় ২৭ হাজার জেলে কর্মহীন

কাপাসিয়ার নবনির্বাচিত এমপির সাথে বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের সৌজন্য সাক্ষাৎ

মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ

বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচরে ৩২ কেজি ৫’শ গ্রাম ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

ধুনটে বিএনপি নেতা ও তার স্ত্রী বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

আড়াইহাজারে স্বামীর পরকিয়ার জেরে স্ত্রীর রহস্যজনক মৃত্যু

মিরসরাই কলেজের প্রধান ফটকে তালা, শিক্ষকরা অবরুদ্ধ

প্রশাসনকে জনমুখি করতে সরকার সকল দপ্তরকে নির্দেশনা দিয়েছেন – প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১০

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৮৮ কর্মকর্তাকে পদোন্নতি

১১

মোরেলগঞ্জে ১৩০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

১২

দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী

১৩

শ্রীপুরে সাংবাদিক সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল

১৪

কটিয়াদীতে আওয়ামী লীগ নেতার পুকুরে বিলীন হয়ে যাচ্ছে বিএনপি কর্মীর পোল্ট্রি খামার

১৫

নাগেশ্বরীতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে ইফতার আয়োজন

১৬

“একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে আমরা সরকার পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হয়েছি”

১৭

ইরানে একদিনে ১২শ’ বোমা ফেলেছে ইসরায়েল

১৮

ইরানে গুণ্ডামি চালাচ্ছে যুক্তরাষ্ট্র : উত্তর কোরিয়া

১৯

পার্বত্য মন্ত্রীর সঙ্গে রাঙ্গামাটির সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা

২০