Ibrahim Atiullah Anik
২৭ ডিসেম্বর ২০২৫, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকের টাকা না পেয়ে রাজবাড়ীতে দেবরের দা’র কোপে ভাবি গুরুতর আহত

মাদকের টাকা না পেয়ে রাজবাড়ীতে দেবরের দা’র কোপে ভাবি গুরুতর আহত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামে মাদকের টাকা না দেওয়ায় দেবরের দা’র কোপে ভাবি গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) দুপুর সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামে ভিকটিমের নিজ বসতবাড়িতে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হুলাইল গ্রামের বারেক শেখের ছেলে শিপন শেখ (২৬) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। শনিবার দুপুরে মাদক সেবনের জন্য টাকা চাইলে তার বড় ভাইয়ের স্ত্রী রেহেনা বেগম (৩৩) টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শিপন শেখ দেশীয় অস্ত্র ‘দা’ দিয়ে তার আপন ভাবি রেহেনা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।গুরুতর আহত অবস্থায় রেহেনা বেগমকে তার স্বামী মিন্টু শেখ ও স্থানীয়রা দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে জরুরি বিভাগে ভর্তি করেন।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিপন শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তবে ঘটনাস্থল থেকে কোনো আলামত উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, অভিযুক্ত শিপন শেখ একজন চিহ্নিত মাদকাসক্ত। এর আগেও সে একই পরিবারের অপর এক ভাবিকে কুপিয়ে আহত করেছিল বলে স্থানীয়ভাবে জানা যায়।
এ ঘটনায় বালিয়াকান্দি থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১০

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১১

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১২

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৩

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৪

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৫

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৬

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৭

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৮

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

১৯

শ্রীপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০