বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারী ২০২৬
Online Desk
১১ ফেব্রুয়ারী ২০২৬, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদাগাস্কারে ঘূর্ণিঝড় ‘গেজানি’র তাণ্ডবে নিহত ৯

মাদাগাস্কারে ঘূর্ণিঝড় ‘গেজানি’র তাণ্ডবে নিহত ৯

ঘূর্ণিঝড় গেজানি মাদাগাস্কারের পূর্ব উপকূলে আঘাত হেনেছে। ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডবে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে অন্তত ৯ জন নিহত হয়েছে। বুধবার কর্তৃপক্ষ দেশটির জানিয়েছে, ‘ঘূর্ণিঝড়ের তীব্র বাতাস ও বর্ষণের কারণে ব্যাপক ধ্বংসযজ্ঞ তৈরি হয়েছে।’

মাদাগাস্কারের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর বলেছে, গেজানি উপকূলীয় এলাকা ধ্বংস করার পর তাওমাসিনা বন্দরনগরীর আশপাশের একটি জেলায় প্রায় ১ হাজার ৫০০ বাসিন্দাকে নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়া হয়েছে।

এ ছাড়া ১৯ জন আহত হয়েছে।

তাওমাসিনা ও আশপাশের এলাকায় বাসিন্দারা বিশৃঙ্খলার দৃশ্য বর্ণনা করেছেন। হারিমাঙ্গা রানাইভো বলেন, ‘আমি এমন ভয়াবহ বাতাস কখনো অনুভব করিনি…দরজা এবং জানালা ধাতুর তৈরি, তবু তা ভয়াবহভাবে নড়ছে।’ এটি মাদাগাস্কারে এ বছরের দ্বিতীয় ঘূর্ণিঝড়।

জাতিসংঘের মানবিক দপ্তরের তথ্য অনুযায়ী, ১০ দিন আগে উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড় ফিটিয়ার তাণ্ডবে ১৪ জন নিহত হয়েছিল। এ ছাড়া ৩১ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।

গেজানি ঘণ্টায় প্রায় ১৮৫ কিমি বেগে স্থায়ী বাতাস বইয়ে ধ্বংসযজ্ঞ চালায় এবং ঝোড়ো বাতাসের শক্তি প্রায় ২৭০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছে যায়।
ঘূর্ণিঝড় আসার আগে কর্তৃপক্ষ স্কুল বন্ধ করে দেয় এবং জরুরি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করে।

মাদাগাস্কারের জাতীয় দুর্যোগ দপ্তর আগে সতর্ক করেছিল, তাওমাসিনার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং সড়কগুলো প্লাবিত হচ্ছে। বাতাসের কারণে ঘর ভেঙে গেছে, ছাদ উড়ে গেছে, দেয়াল পড়ে গেছে এবং বিদ্যুৎ লাইন ছিঁড়ে যাওয়ায় এলাকাগুলো অন্ধকারে ডুবে গেছে।

বুধবার সকালে মাদাগাস্কারের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গেজানি এখন মাঝারি শক্তির ঝড়ে পরিণত হয়েছে এবং রাজধানী অ্যান্টানানারিভোর ১০০ কিমি উত্তরে পশ্চিম দিকে চলে যাচ্ছে।

সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“জুলাই বিপ্লবের পরিবর্তন আজ বাস্তবায়ন হবে”—জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

শেষ হলো ভোটগ্রহণ, ফলাফলের অপেক্ষা

আলাদা কক্ষে ভোটের সুযোগ, প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

রাঙ্গামাটির লংগদুতে ২২টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীর মইদাম কেন্দ্রে বিএনপির কর্মীদের হামলায় বৈছাআ আহ্বায়কসহ আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু, ভোট জালিয়াতির অভিযোগ

দিনাজপুরে সিথিতে লাল সিঁদুর ও কপালে লাল টিপ দিয়ে নির্ভয়ে নির্বিঘ্নে সংখ্যালঘুরা

মোরেলগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে নারীদের প্রতি উপস্থিতি বেশি দেখা গেছে

১০৮ বছর বয়সেও ভোটাধিকার প্রয়োগ, কেন্দ্রে এসে খুশি বিধু রাণী শীল

পটুয়াখালীতে উৎসব মুখর পরিবেশে চারটি আসনের ভোট গ্রহণ চলছে

১০

দিনাজপুরে উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিবন্ধী ও নতুন প্রজন্মের ভোটারেরা ভোট দিচ্ছেন

১১

ভূরুঙ্গামারীতে শান্তি পূর্ণ ভাবে সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে

১২

বাঁশখালীতে উৎসবমুখর ভোটগ্রহণ, ধীরগতির নারী বুথেও ভোটাধিকার প্রয়োগে দৃঢ় নারীরা

১৩

ভোলায় নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণে নির্বাচনী চিত্রে ইতিবাচক বার্তা

১৪

রাঙামাটিতে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে

১৫

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা যাবে না – জোনায়েদ সাকি

১৬

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব : তারেক রহমান

১৭

কেন্দ্রে এজেন্ট প্রবেশে বাধার অভিযোগ পাটওয়ারীর

১৮

দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি

১৯

যত বেলা গড়াবে তত আমরা বিজয়ের দ্বারপ্রান্তে এগোতে থাকবো- হাসনাত আবদুল্লাহ

২০