
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক।
আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিন ও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় নবাগত প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান মাশুক মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় মাদারীপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।