
মোঃ চঞ্চল মাহমুদ খান, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয় উপজেলা-এর গর্বিত সন্তান সাইফুর রহমান সাইফ মেধা, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ পুলিশের একজন প্রতিশ্রুতিশীল কর্মকর্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তিনি আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাকের সন্তান।
সম্প্রতি তিনি দেশের শীর্ষ আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশ পুলিশ-এ সহকারী পুলিশ সুপার (ASP) পদে যোগদান করেছেন। তার এই অর্জনে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
জানা যায়, ছাত্রজীবন থেকেই সাইফুর রহমান সাইফ ছিলেন অত্যন্ত মেধাবী, শৃঙ্খলাবদ্ধ ও পরিশ্রমী। লক্ষ্য অর্জনে অবিচল পরিশ্রমই তাকে আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছে। পেশাগত জীবনের শুরুতেই তিনি দায়িত্বশীলতা, মানবিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিচ্ছেন বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।
এলাকাবাসী জানান, তরুণ এই পুলিশ কর্মকর্তা সততা ও দক্ষতার মাধ্যমে অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। মানিকগঞ্জ জেলাসহ নিজ উপজেলা শিবালয়ের সর্বস্তরের মানুষ তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন এবং দেশের সেবায় তার সফলতা প্রত্যাশা করেছেন।