Shakil Shah
১০ নভেম্বর ২০২১, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘মানুষ কেন বিয়ে করে’ না বোঝা মালালা এবার নিজেই বিয়ে করলেন

‘আমি এখনও বুঝি না মানুষ কেন বিয়ে করে? আপনার জীবনে যদি একজন মানুষের দরকার হয়, তাহলে কেন আপনাকে বিয়ের কাগজে স্বাক্ষর করতে হবে? কেন শুধুমাত্র এটি এক ধরনের পার্টনারশিপ হতে পারে না?’

খোলামেলা কথা বলার পাশাপাশি ‌‘বিতর্কপ্রিয় কন্যা’ হিসেবে পরিচিত পাকিস্তানের শিক্ষা ও নারী অধিকার কর্মী মালালা ইউসুফজাই গত জুনে বিখ্যাত মার্কিন ফ্যাশন ম্যাগাজিন ভোগ-কে দেওয়া এক সাক্ষাৎকারে দু’জন মানুষের সম্পর্কের জন্য আদৌ বিয়ের প্রয়োজনীয়তা আছে কি-না সেই বিষয়ে ওই মন্তব্য করেছিলেন।

এই মন্তব্য মালালাকে পাকিস্তানে গরম পানিতে ফেলে সমালোচনার তীরে বিদ্ধ করতে সময় নেয়নি। দেশটির সংসদ সদস্য থেকে শুরু করে ধর্মীয় নেতা, শিক্ষাবিদ এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমের সাধারণ ব্যবহারকারীরাও মালালাকে এক হাত নেন। অনেকে তার বিরুদ্ধে পশ্চিমা সমাজ-সংস্কৃতি ও ভাবধারার বিস্তার মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেন।

সেই সময় মালালা ইউসুফজাইকে আত্মঘাতী হামলা চালিয়ে হত্যার হুমকি দিয়েছিলেন দেশটির ধর্মীয় নেতা মুফতি সরদার আলী হক্কানি। শুধু তাই নয়, পাকিস্তানের পার্লামেন্টেও এই নোবেলজয়ীর সমালোচনা হয় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন সংসদ সদস্যরাও।

বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়া সেই মালালা এবার নিজেই বিয়ের পিঁড়িতে বসেছেন। মঙ্গলবার এক টুইট বার্তায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আসার মালিকের সঙ্গে গাঁটছড়া বাঁধার খবর দিয়েছেন তিনি।

টুইটে তিনি বলেছেন, ‌‌‘আজকের দিনটি আমার জীবনের একটি মূল্যবান দিন। আসার এবং আমি সারাজীবনের জন্য গাঁটছড়া বেঁধেছি।  বার্মিংহামের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে ছোট পরিসরে নিকাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জীবনের বাকি অংশ আমরা একসঙ্গে কাটাতে চাই। আমাদের জন্য দোয়া করবেন।’

‘মানুষ কেন বিয়ে করে, আমি বুঝি না’ মন্তব্য করে গত জুনে সমালোচনার মুখে পড়েছিলেন মালালা

২০১২ সালের অক্টোবরে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী তালেবানের এক সদস্য মালালা ইউসুফজাইয়ের মাথায় গুলি চালিয়ে হত্যার চেষ্টা করেন। সেই সময় বেঁচে ফিরলেও মালালা এবার আর বাঁচতে পারবেন না বলে গত ফেব্রুয়ারিতে তালেবানের এক সদস্য হুমকি দিয়ে বলেছিলেন, এবারে নিশানা ভুল হবে না।

কাকে বিয়ে করলেন মালালা

পাকিস্তানের ক্রীড়া জগতের পরিচিত মুখ আসার মালিক। তার লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাই-পারফর্ম্যান্স টিমের মহা-ব্যবস্থাপক তিনি।

লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্স থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক করেছেন মালিক। তিনি কোকা কোলা এবং ফ্রাইসল্যান্ডক্যাম্পিনার মতো ব্র্যান্ডের সাথেও কাজ করেছেন।

হলিউড লাইফের প্রতিবেদন অনুযায়ী, মালালা এবং আসার তাদের সম্পর্কের বিষয়টি ইনস্টাগ্রামে গোপন করেছেন। তবে এই দম্পতি একে অপরকে চিনতেন ২০১৯ সাল থেকে।

২০১৯ সালের ২৩ জুনে ইনস্টাগ্রামে আসার মালিক একটি গ্রুপ ছবি পোস্ট করেন। এই ছবিতে মালালা, পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনুস এবং অন্যান্যদের দেখা যায়। ছবিটি লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে তুলেছিলেন আসার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০