Shakil Shah
২৫ ফেব্রুয়ারী ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিয়ানমারের নাগরিকদের বহিষ্কার করল মালয়েশিয়া

ভোরের দর্পণ ডেস্ক:

মিয়ানমারের ১০৮৬ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়া সরকার সে দেশের আদালতের আদেশ অমান্য করে ও মানবাধিকার সংস্থাগুলোর আবেদন অগ্রাহ্য করে তাদেরকে ফেরত পাঠায়।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছেন, তবে যাদের বহিষ্কার করা হয়েছে তাদের মধ্যে কোন রোহিঙ্গা উদ্বাস্তু অথবা শরণার্থী নেই বলে জানিয়েছে কুয়ালালামপুর সরকার।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, ফেরত পাঠানো বর্মীদের মধ্যে কিছু সংখ্যালঘু নৃগোষ্ঠীর লোকজনও রয়েছেন যারা মিয়ানমারে নিপীড়নের শিকার হয়েছেন। তারা বলছে, মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতা নিয়েছে। তাই এখন তাদের ফেরত পাঠিয়ে দেয়ায় তারা আরও বড় ঝুঁকির মধ্যে পড়তে পারেন।

কিন্তু মালয়েশিয়া বলছে, যাদের ফেরত পাঠানো হয়েছে তারা শরণার্থী না এবং তারা অভিবাসন আইন লঙ্ঘন করেছে।

বিবিসি জানিয়েছেন, মালয়েশিয়ার একটি সামরিক ঘাঁটি থেকে মিয়ানমার নৌবাহিনীর তিনটি জাহাজে করে এসব অভিবাসন প্রত্যাশীকে ফেরত পাঠানো হয়।

এর আগে কুয়ালালামপুর হাইকোর্ট মিয়ানমারের নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তের ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করেছিল।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খাইরুল জাইমি দাউদ এক বিবৃতিতে বলেন, ‘যাদের ফেরত পাঠানো হয়েছে তারা সবাই ফেরত যেতে স্বেচ্ছায় রাজি হয়েছেন, কাউকে জোর করে পাঠানো হয়নি।’

যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে কোন রোহিঙ্গা উদ্বাস্তু অথবা শরণার্থী নেই বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে পেট্রল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

দেশে কোনোভাবেই ‘মব কালচার’ চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়

ধুনটে ককটেল হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

‘তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে সংসদের প্রথম অধিবেশনেই আইনে পরিণত করা হবে’

বাগেরহাটে পিএফজি ও ওয়াইপিএজি’র বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে সেনাবাহিনীর সহযোগিতায় দেওয়া হচ্ছে জ্বালানী তেল, তবে সংকট এখনো কাটেনি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিজিবির অভিযানে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সাভারে সংখ্যালঘু পরিবারকে প্রাণনাশের হুমকি

১০

৪২ লক্ষ টাকা দাবির অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন

১১

ভেজা শরীরে মোবাইল চার্জ, মুহূর্তেই নিভে গেল সিফাতের জীবন

১২

ফুলবাড়ীর পেট্র্রোল পাম্প গুলোতে প্রশাসনের অভিযান

১৩

ধুনটে নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করলেন পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ

১৪

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকদের ফটক সভা

১৫

ধুনটে নবাগত ইউএনওকে ফুলেল সংবর্ধনা

১৬

খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে: শিশির মনির

১৮

ইরানের খার্গ দ্বীপ দখল করলেও তেল পাবেন না ট্রাম্প

১৯

হাম মোকাবিলায় ৬০৪ কোটি টাকা বরাদ্দ, আসছে টিকা : স্বাস্থ্যমন্ত্রী

২০