Shakil Shah
১১ এপ্রিল ২০২৪, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তিন যুবকের

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তিন যুবকের

নেত্রকোনার কলমাকান্দায় ঈদে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে সীমান্ত সড়কের লেংগুড়া ইউনিয়নের চেংগ্নী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়ড়া গ্রামের কবির মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৪), আমতলা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে হালিম মিয়া (২২), হাটশিরা শিবনগর গ্রামের মজিবুর মিয়ার ছেলে নবী হোসেন (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঈদের নামাজ শেষে ওই তিন যুবক মোটরসাইকেলে করে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার সীমান্ত সড়কে ঘুরতে যান। বিকাল ৩টার দিকে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের পাতলা বন এলাকায় পাহাড় দেখে ফেরার পথে চেংগ্নী বাজার এলাকায় সড়কের বাক ঘুরতে গিয়ে চালক মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে মোটরসাইকেল নিয়ে তিনজনই সড়কের নিচে পড়ে যান। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শনসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিয়ে যেতে আবেদন জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইরেন বাজলেই বিল ফাঁকি দিয়ে পালাচ্ছে ইসরাইলিরা, ব্যবসায়ীদের মাথায় হাত

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

সিংড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা প্রাণ গেল যুবকের

মাদারীপুর জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ভাঙনরোধে জরুরি পদক্ষেপ: বাঁশখালীতে বেড়িবাঁধ পরিদর্শনে এমপি জহিরুল ইসলাম

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাদারীপুরে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তদের বসতবাড়িতে আগুন

১০

কাহালুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান

১১

বিজয়নগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

১২

মোরেলগঞ্জে_ শরনখোলা বিএনপি সংসদ সদস্য প্রার্থী সোমনাথদে বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে

১৩

দিনাজপুরে দক্ষিন এশিয়ার সর্বৃহৎ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

১৪

উলিপুরে জমিতে পড়ে থাকা আলুর খরচ উঠাতে হিমশিম কৃষকের

১৫

১৩৩ অধ্যাদেশের বিষয়ে সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ের কথা বললেন আইনমন্ত্রী

১৬

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক দম্পতি

১৭

বাঁশখালীতে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত ৯

১৮

শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

১৯

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উন্নয়নে ১শ কোটি টাকা বরাদ্দা পেয়েছি

২০