Online Desk
৫ এপ্রিল ২০২৬, ৭:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে মহাসড়কের রাস্তায় কার্পেটিংয়ের পরিবর্তে ইট, দায়সারা সংস্কার কাজ বলছেন ক্ষুব্ধ এলাকাবাসী

মোরেলগঞ্জে মহাসড়কের রাস্তায় কার্পেটিংয়ের পরিবর্তে ইট,দায়সারা সংস্কারকাজ বলছেন ক্ষুব্ধ এলাকাবাসী

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটে মোরেলগঞ্জে সাইনবোর্ড -বগি আঞ্চলিক মহা সড়কের মোরেলগঞ্জ পৌরসভার নব্বইরশী বাস্টান্ডের কার্পেটিং রাস্তা সংস্কার করেছে ইট সলিং দিয়ে। সড়ক পরিবহন ও সেতু বিভাগ নব্বইরশী বাসস্ট্যান্ডের প্রায় ৫০০ মিটার রাস্তা কার্পেটিং উঠে চলাচলের অনুপযোগী হয়ে যায়। পরবর্তীতে এটির সংস্কার কাজ শুরু করে কার্পেটিংয়ের পরিবর্তে ইট দিয়ে। আঞ্চলিক এ মহাসড়কের সাইনবোর্ড থেকে মোরেলগঞ্জ ফেরিঘাট পর্যন্ত রাস্তা সংস্কারে কার্পেটিং থাকলেও নব্বইরশী বাসস্ট্যান্ডে গিয়ে সংস্কারে ভিন্ন চিত্র।

মোরেলগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র নব্বইরশী বাসস্ট্যান্ডে পৌর এলাকায় অবস্থিত এ আঞ্চলিক সড়কে মোরেলগঞ্জ – শরনখোলার কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত চলাচল করে। মোরেলগঞ্জ বাসস্ট্যান্ডে কার্পেটিংয়ের পরিবর্তে ইট সলিং দেয়ায় যানবাহন চলাচলের কারণে অতিরিক্ত ধুলাবালির দূষণে অতিষ্ঠ জনজীবন, চরম হুমকিতে জনস্বাস্থ্য। মুখে মাস্ক, রুমাল ব্যবহার করেও স্বস্তি পাচ্ছে না সাধারণ মানুষ। এই প্রধান আঞ্চলিক সড়কটি যেন ধুলাবালির রাজ্যে পরিনত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সড়কে এমনভাবে ইট সলিং দেয়া হয়েছে এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, শিশু, বৃদ্ধা, পথযাত্রী ও স্থানীয় বাসিন্দার আবাসস্থলে বসবাসে অতিষ্ঠ জনজীবন। দিনের বেলা কুয়াশার মতো ধুলা উড়তে দেখা গেছে। প্রধান আঞ্চলিক এ মহাসড়কে পাশেই অবস্থিত মোরেলগঞ্জ পৌর কাঁচাবাজার, মডেল মসজিদ, মুক্তিযুদ্ধ কমপ্লেক্স,অস্থায়ী সেনা ক্যাম্প,দুরপাল্লার পরিবহনের বাসস্টান্ড।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক বিভাগ কার্পেটিং সড়কের উঠিয়ে ইট সলিং দিয়েছে এতে করে অতিরিক্ত ধুলাবালির দূষণে আমরা অতিষ্ঠ , চরম হুমকিতে এলাকাবাসী। ব্যবসা প্রতিস্টানে বসতে পারছি না। কোন সাধারণ মানুষ এখানে আসলে ধুলো মেখে যাচ্ছে।

এ নিয়ে জনমনে নেতিবাচক প্রভাব পড়েছে। সড়ক বিভাগ টেকসই সংস্কারে নামে ইট সলিং ব্যবহার করলে স্হানীয়দের মনে শংসয় দেখা দিয়েছে।স্হানীয়দের দাবি সরকারের সড়ক পরিবহন ও সেতু বিভাগ রাস্তাটি পুনরায় কার্পেটিং করা হয়।

এ ব্যাপারে বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আঞ্চলিক মহাসড়কের ওই অংশটুকু নিচু যার কারনে এইচবিবি করা হয়েছে,তবে ধুলো,বালির বিষয়টি নিয়ে কি করা যায় দেখছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০