Online Desk
৯ মার্চ ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে মাদ্রাসা শিক্ষকের জমিতে ভবন নির্মাণের অভিযোগ

মোরেলগঞ্জে মাদ্রাসা শিক্ষকের জমিতে ভবন নির্মাণের অভিযোগ

মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে এক মাদ্রাসা শিক্ষকের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। শনিবার বেলা ১১টার দিকে হোগলাবুনিয়া গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধে এ ঘটনাটি ঘটেছে।

থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় শিক্ষক আব্দুল বারি বাদি হয়ে মহারাজ খানসহ ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানাগেছে, উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের নেছারিয়া আজহারিয়া নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক বৃদ্ধ আব্দুল বারি (৭২) পৈত্রিক জমির একটি অংশে দখলের জন্য ঘটনার সময় সোমবার ১১টার দিকে একই গ্রামের প্রতিবেশী মহারাজ খানের নেতৃত্বে ৩০/৪০ জন ভাড়াটিয়া লোকজন নিয়ে ওই শিক্ষকের জমিতে ভবন নির্মাণ করেন।

ক্ষতিগ্রস্ত শিক্ষক আব্দুল বারি বলেন, দাদা ও পিতার পাওয়া ৬৪ শতক জমিতে ৭০ বছর ধরে ভোগদখল করে আসছি। ১৭ শতক জমি নিয়ে বিরোধ মহারাজ খানের সাথে। আদালত ও থানায় অভিযোগও দিয়েছি। হঠাৎ করে আজ সকালে পরিকল্পিতভাবে প্রায় ১০০ লেবার শ্রমীক ও ভাড়াটিয়া লোকজন নিয়ে পাকা ইমারতের কাজটি জোরপূর্বক চালিয়েয়ে যাচ্ছে। পরিবার পরিজন নিয়ে আতংকে রয়েছি বলে শিক্ষকের স্ত্রী রাফেজা আক্তার। এ ঘটনায় শিক্ষক ওই পরিবারটি ন্যায় বিচারের জন্য প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোন সুরহা হয়নি। তার উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ সর্ম্পকে মহারাজ খান বলেন, তিনি কারও জমিতে কাজ করছেন না। আমার জমিতে নির্মাণাধীন কাজ করছি।

এ বিষয়ে শিক্ষক আব্দুল বারি বলেন, আমার সম্পত্তি, সামনে মাদ্রাসা, জোর দখল করে মহারজা খান লোকজন নিয়ে এসে পিলারের কাজ শুরু করেছে। আমাকে উচ্ছেদের পায়তারা করছেন। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। কিন্তু মহারাজ কাজ বন্ধ না রেখে চলমান রাখে এবং আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

মোরেলগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, হোগলাবুনিয়ায় জমি দখলের অভিযোগে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে আইনশৃংখলা যাতে অবনতি না হয় সর্তক করা হয়েছে। তবে, স্থানীয়ভাবে নিষ্পত্তির জন্য উভয় পক্ষ ১ দিনের জন্য সময় নিয়েছে। জমি সংক্রান্ত বিষয়ে বাদিকে বিজ্ঞ আদালতের স্বরনাপন্ন হওয়ার জন্য বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০