
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : গৌরীপুর উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস প্রায় সব সময়ই থাকে তালাবদ্ধ। নারীরা সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে অফিস বন্ধ থাকায় সেবা না নিয়েই ফিরে যান সবাই। জানুয়ারি মাসে দুইদিন অফিসে আসেন তিনি।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার খাতুন নিজের খেয়ালখুশি মতো অফিস করেন। তাঁকে ফোন করলেই শোনা যায় হাজারো অজুহাত। ফোন করা হলে তিনি বলেন ছুটিতে আছি মাঝে মাঝে বলেন মিটিং এ আছি। আবার মাঝেমধ্যে তিনি জেলা অফিস ও ঢাকায় অফিশিয়াল কাজে ব্যস্ত থাকার কথা জানান। এ কারণে গৌরীপুর উপজেলার নারীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সেবাবঞ্চিত রামগোপালপুর ইউনিয়নের নাসরিন আক্তার হেনা বলেন, এই অফিসে এসে বন্ধ দেখছি। অনেক দূর থেকে গত সপ্তাহে এসেছি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহঃপতিবার এবং রবিবার ছয় দিন এসেও উনাকে পায়নি। কী করব বুঝতে পারছি না।
নাজমা বেগম নামে আরেক নারী বলেন, ‘আমি এই মাসে ৪দিন এসে অফিস তালাবদ্ধ পেয়েছি। এখন পর্যন্ত ম্যাডামের সাক্ষাৎই পেলাম না। এই অফিস সব সময় তালাবদ্ধ থাকে বলে শুনেছি।’ একই ধরনের অভিযোগ করেন তাসলিমা আক্তার, আফরোজা আক্তারসহ একাধিক নারী।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নারী জানান এ মাসের ২৫ তারিখ পর্যন্ত ১০ দিন সিধলা ইউনিয়ন থেকে আসি আপার সাথে দেখা করতে পারিনি।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার খাতুন জানান, আমি ছুটি নিয়েই অফিসে অনুপস্থিত থাকি। আমি অফিসে না আসলে ইউএনও স্যার কে মেসেজ দেই। সেবা গ্রহীতারা সেবা না পেয়ে গুরে যায় বললে উনি বলেন দায়িত্ব সম্পর্কে আমার জানা আছে আমাকে শিখাইতে আসেন না।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা কে এ বিষয়ে জানার জন্য তিন দিন ১০ টা ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেন নি। পরে ফোন ও ব্যাক করেন নি।
এ বিষয়ে জানতে চাইলে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন সুলতানা জানান , উনার পারিবারিক সমস্যা গত বছর ৩ মাসের ছুটি নিয়ে ছিলেন। এ বছর ও ছুটিতে আছেন আমি ছুটি দিতে বাধ্য উনার ছুটি পাওনা আছে। উনার পরিবর্তে ঈশ্বরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতিমাতুজ্জহুরা কে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এ মাসে একদিন ও অফিসে আসেন নি। এ বিষয়ে জানার জন্য
ফোন করা হলে তিনি বলেন শুনেছি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এ বিষয়ে কোন কাগজ পাইনি।
সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা-২০১৯ এর তফসিলে বলা আছে: সংশ্লিষ্ট দপ্তরে রক্ষিত অফিস ত্যাগের রেজিস্ট্রারে এন্ট্রি করে অফিস ত্যাগ করতে হবে।
২০১৯ সালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা জারি করে।
ওই বিধিমালা অনুযায়ী সরকারি অফিসে যে কাজ করা যাবে না তা হলো, বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি; বিনা অনুমতিতে অফিস ত্যাগ; বিলম্বে অফিসে উপস্থিতি থাকা যাবে না।
সকল কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে।
বর্ণিত নির্দেশনার ব্যাত্যয় ঘটিয়ে কোন কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ, বিলম্বে অফিসে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।