Ibrahim Atiullah Anik
১২ নভেম্বর ২০২৫, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে জেলা যুবলীগ নেতা গ্রেফতার

রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে জেলা যুবলীগ নেতা গ্রেফতার

রাঙ্গামাটিতে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে এনামুল হক আনসারি (৩৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন।

আনসারি বিগত আওয়ামীলীগ সরকারের আমলে দলীয় কাযালয়ের কম্পিউটার পরিচালনাসহ দলটির সাধারণ সম্পাদকের বিভিন্ন কাযক্রম পরিচালনা করতো বলে জানিয়েছে পুলিশ।

ওসি জানান, এনামুল হক আনসারির বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং জেলার রাজনৈতিক অস্থিরতায় ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়। তাদের মধ্যে আনসারি দীর্ঘদিন ধরে রাঙামাটি শহরে গোপনে অবস্থান করছিলেন। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, তিনি জেলা যুবলীগের সহসম্পাদক পদের দায়িত্বে রয়েছেন।

গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে জানিয়ে ওসি জানান, প্রাপ্ত বিষয়াদি যাচাই-বাছাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের কার্যক্রম দমন ও এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০