Online Desk
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাঙ্গুনিয়ায় ইটভাটায় সন্ত্রাসীদের হামলা, অগ্নিসংযোগ, আহত ৭

রাঙ্গুনিয়ায় ইটভাটায় সন্ত্রাসীদের হামলা, অগ্নিসংযোগ, আহত ৭

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: ‎চট্টগ্রাম রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়নের মীরেরখীল ১নং ওয়ার্ডের পুলিশ বিট সংলগ্ন (কে বি ডব্লিও) ইটভাটায় শুক্রবার রাত ১০.৩০টায় সন্ত্রাসীদের আগুন, শ্রমিকদের মারধর, কুপিয়ে আহত ও গোলাগোলির ঘটনা ঘটেছে।

এঘটনায় ইটভাটার ৭ শ্রমিক আহত হয়। আহতরা হলেন আহসান উল্লাহ, বাবু, রায়হান, আজিজুল, সোলেমান, আক্কাছ ও মো. হাসান।

‎এর প্রতিবাদে ১৪ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে মীরেরখীল এলাকায় সরফভাটা ব্রিক ফিল্ড মালিক সমিতির ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনগণ। এসময় ফিল্ড মালিক জসিম উদ্দিন, ম্যানেজার মো. রিয়াজ, শ্রমিকদের মাঝি মো. জাহাঙ্গীর বক্তব্য রাখেন।

‎ইটভাটার মালিক জসিম উদ্দিন বলেন, সন্ত্রাসীরা গতকাল রাত সাড়ে দশটায় ইটভাটায় ২০/২৫ জনের সন্ত্রাসী বাহিনী অস্ত্র মহড়া দিয়ে এলোপাতারী গোলাগোলি করে, ইটভাটায় আগুন লাগিয়ে দেয়, শ্রমিকদের কুপিয়ে আহত, মারধর করে,তাদের কাছে থাকা টাকা নিয়ে যায়, শ্রমিকদের থাকার ঘর পুড়িয়ে দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করেছে বলেও নিশ্চিত করেন তিনি।

সরেজমিনে দেখা যায়, ফিল্ডে থাকা ২ স্কেভেটর গাড়ি, ২টি ড্রাম ট্রাক, ১টি মাহিন্দ্রা গাড়ি, ১টি কয়লা ভাঙ্গার মেশিন, ১টি ৬০গোড়া পানির মোটর ও ৫টি শ্রমিকের থাকার ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। ক্ষতিগ্রস্ত এ ফিল্ড থেকে পুলিশ ফাঁড়ির দূরত্ব মাত্র ৩০ গজ। ইটভাটার মালিক জসিম উদ্দিন বাদি হয়ে আজ দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় ১২ জনকে অজ্ঞাত আসামি করে একটি অভিযোগ করেছেন।

‎এবিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমদ জানান, মীরেরখীলে কেবিডব্লিউ নামের একটি ইটভাটায় গতকাল রাতে হামলা ও আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কাজ চলছে। প্রকৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

ওয়্যারহাউজ ইন্সপেক্টর অর্জুন বাড়ৈ এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ১টা থেকে কাজ করে আধাঘন্টারও বেশি সময় কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ‎এবিষয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্পেশাল ইউনিটের ওয়্যার হাউসের পরিদর্শক অর্জুন বাড়ৈ বলেন, ইটভাটায় মাটিকাটার স্কেভেটর, শ্রমিকদের থাকার কাঁচা বসতঘর, কয়েকটি গাড়ি ও মেশিনারিজে অগ্নিসংযোগের ঘটনা সত্য, আগুন পাহাড়ে ছড়িয়ে পড়লেও নিয়ন্ত্রণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে জামায়াতের কর্মীসভা অনুষ্ঠিত

তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা

কুড়িগ্রাম-৩ আসনে ৬জন প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৩জন

জামায়াত আমির ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

নির্বাচনে বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালো মিশর

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম-১৪ আসনে ৮ প্রার্থীর মধ্যে ৫ জনের জামানত বাজেয়াপ্ত

বাঁশখালীর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানালেন বিএনপি প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

খুলনা বিভাগের ৩৬ আসনের ২৫টিতেই জামায়াতের জয়, বিএনপি ১১

বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে সুন্দরবন দিবস পালিত

১০

খুলনায় জামানত হারাচ্ছেন জাপা ইসলামী আন্দোলনসহ ২৬ প্রার্থী

১১

কাহালু ক্রিকেট সংঘের আয়োজনে নক-আউট ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১২

ঢাকার আসকোনায় ব্রাদার্স প্রিমিয়াম লীগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট

১৩

আড়াইহাজার নাগরিক সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষণা

১৪

মির্জাপুরে শিশু অপহরণের ৭ দিনপর অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ ‎

১৫

ঢাকা-১৯ আসনে এমপিকে আশুলিয়া থানা মোটর চালক দলের শুভেচ্ছা

১৬

সরিষাবাড়ীতে দুই যমজ কন্যাকে রেখে ঋণের চাপে যুবকের আত্মহত্যা

১৭

রাঙ্গুনিয়ায় ইটভাটায় সন্ত্রাসীদের হামলা, অগ্নিসংযোগ, আহত ৭

১৮

নির্বাচনের পর এরশাদ উল্লাহ ও নাছেরের সৌজন্য সাক্ষাৎ সম্প্রীতি সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত

১৯

রায়পুরে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

২০