Ibrahim Atiullah Anik
১১ নভেম্বর ২০২৫, ৪:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে আরও তিন বাসে আগুন

রাজধানীতে আরও তিন বাসে আগুন

সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে তিনটি বাসে আগুন দেওয়া হয়। রাজধানীর রায়েরবাগ, যাত্রাবাড়ী ও উত্তরায়  আরও তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে এসব ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে। এর আগে গতকাল সোমবার সকালে দুটি ও সন্ধ্যায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহজাহান জানান, রায়েরবাগ এলাকায় সোমবার রাত পৌনে ১টার দিকে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর রাত ২টার কিছু পরে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহন এবং ভোর ৪টায় উত্তরার জনপথ মোড়ে আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বাসগুলো পার্কিং করা অবস্থায় ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।

এছাড়া গতকাল সোমবার সকাল ও সন্ধ্যায় রাজধানীর অন্তত ১০ স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সেইসঙ্গে তিনটি বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় গণধোলাই

এদিকে রাজধানীর রমনা থানা এলাকায় সোমবার রাতে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় গণধোলাইয়ে মো. মাসুদুর রহমান (২৮) নামে একজন মোটরসাইকেলচালক আহত হয়েছেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

অভিযুক্ত মাসুদুর রহমান মানিকগঞ্জের শিবালয় থানার কাজশা ইউনিয়নের মো. রেজাউল করিমের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর রামপুরার ১২৬/১২৭ দক্ষিণ বনশ্রী জি ব্লকে থাকেন।

রমনা থানার পুলিশ আহত অবস্থায় মাসুদুর রহমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। বর্তমানে জরুরি বিভাগের ৪নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০