Shakil Shah
৮ ডিসেম্বর ২০২২, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে নামানো হলো ৫ হাজার আনসার সদস্য

ভোরের দর্পণ ডেস্ক :

রাজধানীজুড়ে বাড়তি নিরাপত্তা জোরদার করতে প্রতিটি থানায় আনসার মোতায়ন করা হয়েছে। গতকাল নয়াপল্টনে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের পর নিরাপত্তা জোরদার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরের পর থেকে পল্টন থানার সামনে অবস্থান নেন আনসার সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে ওয়ালটন থানার সেকেন্ড ইন কমান্ড আফজাল হোসেন বলেন, ‘নিরাপত্তার জন্য আনসার থেকে ৬০ সদস্যের একটি টিম আনা হয়েছে। আমরা আনসার সদর দফতর থেকে ৪৫০ সদস্য ডিএমপির বিভিন্ন থানায় নিরাপত্তার কাজ শুরু করেছি। এছাড়া ময়মনসিংহ, মানিকগঞ্জসহ আশপাশের রিজিয়ন থেকেও সদস্যদের আনা হয়েছে।’

আনসার সদর দফতরের এক কর্মকর্তা বলেন, ‘১০ ডিসেম্বরের সহিংসতাকে কেন্দ্র করে পুরো ঢাকা শহরে পাঁচ হাজার আনসার সদস্য নামানো হয়েছে। তারা পরিবেশ স্থিতিশীল না হওয়া পর্যন্ত ডিএমপির ৫০টি থানাসহ বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করবেন। তারা পুলিশের সঙ্গে সমন্বয় করেই কাজ করবেন।’

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বলেন, ‘আনসার সদস্যরা সবসময়ই পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে কিছু সদস্যের নতুন আনা হয়েছে।’
মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০