Shakil Shah
১৪ এপ্রিল ২০২৪, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ

রাজশাহীতে প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ

রাজশাহীতে প্রাণের উচ্ছ্বাসে উদযাপিত হয়েছে বর্ষবরণ। তীব্র রোদ আর গরম উপেক্ষা করে মানুষ উদযাপন করেছেন পহেলা বৈশাখের নানা আচার-অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে দেশ থেকে সাম্প্রদায়িক শক্তি উচ্ছেদ করে সর্বত্র সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার ডাক দেওয়া হয়েছে।

সুন্দর ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্ণিল আয়োজন আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রোববার রাজশাহীতে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন করা হচ্ছে। নবীন-প্রবীণ সবাই এ উৎসবে মেতেছে।

রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শোভাযাত্রায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, জেলা প্রশাসক শামীম আহমেদ ও রাজশাহী পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

পরে পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালির প্রাণের উৎসব হচ্ছে এই পহেলা বৈশাখ। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সর্বস্তরের মানুষকে এক হয়ে দিনটি উদযাপন করতে দেখা যাচ্ছে।

তারা বলেন,  দিনটিকে আরও বেশি তাৎপর্যময় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েক বছর ধরে নববর্ষ ভাতা দিয়ে আসছেন। এতে আরও বেশি উৎসাহ ও আনন্দ নিয়ে উৎসবমুখর পরিবেশে বর্ষবরণের দিনটিকে প্রাণভরে উপভোগ করতে পারছে সবাই।

রাজশাহী মহানগর পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে ঘটতে না পারে, সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। যেসব স্থানে বৈশাখের অনুষ্ঠান চলছে, সেসব স্থানে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০