Bhorer Darpan Online
২৬ জুন ২০২০, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিমান দুর্ঘটনার শঙ্কায় ঘুড়ি ওড়ানোয় নিষেধাজ্ঞা

রাজশাহী প্রতিনিধি: ঢাকা-রাজশাহী অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালচল বন্ধ থাকলেও আকাশে ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে শাহ মখদুম (রহ.) বিমানবন্দর কর্তৃপক্ষ।
এতে বলা হয়েছে, যেসব এলাকায় প্লেন উড্ডয়ন করে সেসব এলাকায় ঘুড়ি ওড়ানো যাবে না। বিষয়টি জানিয়ে গত কয়েকদিন থেকে রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দর কর্তৃপক্ষ নিয়মিতভাবে মাইকিং করছে। আকাশে ঘুড়ি ওড়ানোর কারণে এখানকার প্রশিক্ষণ প্লেনগুলো মারাত্মক ঝুঁকি নিয়েই বর্তমানে ওঠানামা করছে।
করোনা পরিস্থিতির কারণে গত ২৫ মার্চ থেকে রাজশাহী-ঢাকা রুটে যাত্রীবাহী উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে। তবে রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরের প্রতিদিন দুই থেকে তিনটি প্রশিক্ষণ প্লেন নিয়মিত আকাশে উড্ডয়ন ও বিমানবন্দরের রানওয়েতে অবতরণের মাধ্যমে তাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে।
কিন্তু করোনা পরিস্থিতির কারণে ঘরবন্দি অনেক তরুণ ঘুড়ি উৎসবে মেতে উঠেছে। লকডাউন উঠে গেলেও তারা নিয়মিতই সকাল-বিকেলে আকাশে ঘুড়ি ওড়ানোর খেলায় মশগুল থাকছে।
কেবল ঘুড়ি নয়, লাইলন (কট) দড়ি দিয়ে এখন ঘুড়ির চেয়েও বড় ‘চঙ’ তৈরি করে আকাশে ওড়াচ্ছে। এছাড়া ঘুড়িতে লাইটিং (আলো) করা হচ্ছে। এতে যে কোনো দিন আকাশে বড় ধরনের প্লেন দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। তাই দুর্ঘটনা এড়াতে সতর্ক করে মাইকিং করা হচ্ছে।
রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান বলেন, ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও প্রশিক্ষণ প্লেন ওঠানামা করছে। তারা নিয়মিতভাবে প্রশিক্ষণ পরিচালনা করছে। প্রতিদিন তিনটি প্রশিক্ষণ প্লেন ওঠানামা করে। আর আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী যেসব এলাকায় প্লেন ওঠা-নামা করে সেসব এলাকায় ঘুড়ি ওড়ানো যাবে না। তাই নিষেধ করে মাইকিং করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০