Shakil Shah
২৫ ফেব্রুয়ারী ২০২৩, ৮:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীর চারঘাটে বস্তি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন
সুফল ভোগ করছেন পৌরবাসী


চারঘাট (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর চারঘাট পৌরসভার বস্তি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হওয়ায় গ্রামীণ নগরায়ন ও যোগাযোগ ব্যবস্থায় রাস্তাঘাটের অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। নগর উন্নয়ন প্রকল্পের কাজে পৌরবাসী আনন্দিত ও উল্লসিত। প্রকল্পের কাজ শেষ হওয়ায় ইতিমধ্যে সুফল ভোগ করতে শুরু করেছে পৌরবাসী এবং উপকৃত হচ্ছেন পৌরসভার ৯ টি ওয়ার্ডের প্রায় চার হাজার সাধারণ মানুষ। পৌরসভা সূত্রে জানা যায়, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এফআইভি ও জিওবি’র অর্থায়নে ১০ কোটি ৮৯ লক্ষ ৫৪ হাজার টাকা ব্যয়ে বস্তি উন্নয়ন প্রকল্পটির উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে চারঘাট পৌরসভা। এই প্রকল্পের আওতায় পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৪টি বস্তিতে প্রায় ২২ কি.মি. রাস্তা, ১৪টি টয়লেট, ৪৭টি সোলার লাইটসহ ময়লা সংগ্রহের জন্য মোড়ে মোড়ে ডাষ্টবিন বসানো হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন, সোলার লাইটিং, ডাষ্টবিন, টয়লেট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের ফলে সরাসরি উপকৃত হচ্ছেন সাধারণ জনগন।

সরেজমিনে গিয়ে পৌরসভার নয়টি ওয়ার্ডের বস্তিসংলগ্ন এলাকাগুলো ঘুরে দেখা যায়, বস্তি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পৌরবাসি সুফল ভোগ করছেন। সরকারের এ প্রকল্পের যথাযথ বাস্তবায়ন ও পৌর মেয়রের সার্বিক নজরদারিতে প্রথম শ্রেণির এই পৌরসভার বস্তি এলাকার গলিসংলগ্ন ছোট ছোট রাস্তাগুলো গেইট পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তা, রাস্তার ধারে সোলার লাইট স্থাপন, সহজে পানি নামার জন্য রাস্তার পাশে লো ড্রেন, টয়লেট, ডাষ্টবিন স্থাপন করা হয়েছে। কাজের গুনগত মানও বাহ্যিক অবকাঠামো নির্মাণে তৎপর থাকায় নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মুনুছুর রহমান বলেন, বর্ষায় একটু বৃষ্টি নামলে আমাদের বাড়ির সামনের রাস্তা চলাচলে অনুপযুক্ত হয়ে যেত। পৌরসভার কাছে এই রাস্তাটি পাকা করে দেবার জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। এই দাবির প্রেক্ষিতে মেয়র নির্বাচিত হয়েই প্রতিশ্রুতি মোতাবেক আরসিসি ঢালাই রাস্তা ও সোলার লাইট স্থাপন করে দিয়েছে। আমরা এখন খুব সহজেই যাতায়াত করতে পারছি।
প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় পৌরসভার চিহ্নিত বস্তির এলাকাবাসীর যাতায়াতের সুবিধাসহ নির্বাচনী প্রতিশ্রæতি বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন পৌর মেয়র একরামুল হক। তিনি আরও বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম এমপির ঐকান্তিক প্রচেষ্টায় ও উন্নয়নের ধারাবাহিকতায় পৌরসভার বস্তিগুলোতে বসবাসরত লোকজন ঘরে ঘরে পাঁকা রাস্তা, ড্রেন ও সোলার লাইট পেয়েছে। উন্নয়ন কাজের ধারা অব্যহত রাখবেন বলে তিনি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০