Shakil Shah
২ ফেব্রুয়ারী ২০২৩, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী বিভাগের পাঁচ শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা

রাজশাহী ব্যুরো :

কাজের স্বীকৃতিস্বরূপ পাঁচ ক্যাটাগরিতে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেলেন পাঁচ নারী। বৃহস্পতিবার রাজশাহী শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জয়িতা অন্বেষণে বাংলাদেশ, রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত জয়িতারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পাবনা জেলার কেয়া ইসলাম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রাজশাহী জেলার ড. সাঈদা আঞ্জু, সফল জননীতে পাবনা জেলার মনোয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা জয়পুরহাট জেলার মৌসুমি আকতার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় রাজশাহী জেলার মর্জিনা পারভীন।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মেট্রোরেল যা নারীর ক্ষমতায়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। মেট্রোরেলের নারীচালক, নারী যাত্রীদের জন্য পৃথক কম্পার্টমেন্ট, পৃথক ওয়াশরুম ও শিশুদের পরিচর্যার ডে-কেয়ার সেন্টারের ব্যবস্থা নারীদের জন্য এক বিশেষ ব্যবস্থা।
প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, নারীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে জয়িতা কার্যক্রম শুরু করেন। জয়িতার কার্যক্রম বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে পড়েছে এবং নারীবান্ধব একটি বিপণন নেটওয়ার্ক গড়ে উঠেছে। জয়িতাকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের মাঝে আত্মবিশ্বাস,উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।’
রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ এনডিসির সভাপতিত্বে শ্রেষ্ঠ পাঁচ জয়িতার হাতে সম্মাননা স্মারক, নগদ অর্থ ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, মহিলাবিষয়ক অধিদফতরের মহাপরিচালক ফরিদা পারভীন, উপ-মহাপুলিশ পরিদর্শক রাজশাহী রেঞ্জ আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিন আকতার রেণী প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০