Shakil Shah
১০ মার্চ ২০২২, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাস্তায় দাঁড়িয়ে মার না খেতে নেতাকর্মীদের চোখ-মুখের ভাষা প্রস্তুতের কথা বললেন গয়েশ্বর

ভোরের দর্পণ ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘ভোটাধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন প্রতিষ্ঠায় একমাত্র পথ এই সরকারের পতন। পরিবর্তিত বিশ্বে বাংলাদেশের পরিবর্তন অনিবার্য, পরিবর্তন ঘটবে। এই সরকারও যাবে, সেদিন বেশি দূরে নয়, কাজটি যথা সময়ে হবে। এই অনিবার্য পতন আমাদেরকে নিশ্চিত করতে হবে।’

বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল আয়োজিত গরীব দুঃস্থ অসহায়দের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘আমরা যেন রাস্তায় দাঁড়িয়ে আর মার না খাই সেজন্য আমাদের চোখ মুখের ভাষা প্রস্তুত রাখতে হবে। যেহেতু পিছনে যাওয়ার জায়গা নাই সেহেতু পিছনে যাওয়ার সুযোগ থাকে না। তাই একটি মাত্র কাজ সেটি হচ্ছে সামনে অগ্রসর হওয়া, সামনে যাওয়ার সুযোগ আছে। আমরা যদি সাহস নিয়ে ওদের সামনে দাঁড়াই তখন গুলি করার সাহস পাবে না। প্রতিরোধ যা করার করেছে আর কোনো প্রতিরোধ করার ক্ষমতা ওদের নাই।’

তিনি বলেন, ‘যারা দিন আনে দিন খায় তাদের মধ্যে অভাব, বেকারত্ব সংকোচিত, কর্মসংস্থান বাড়ছে না, কর্মসংস্থানের সুযোগ নাই, মানুষ আয়ের পথ খুঁজে পাচ্ছে না। দুর্নীতি অর্থপাচারের মধ্য দিয়ে দেশের অর্থনীতির শূন্যের কোঠায়। বিশ্ববাজারে তেলের দাম ক্রমান্বয়ে কমছে অথচ আমাদের দেশে তেলের দাম বেড়েই চলেছে। আমাদের দেশে গ্যাসে অভাব আছে তারপরও আমরা ভারতে রপ্তানি করছি। সারাদেশে অভাব ও দুর্ভিক্ষ চলমান।’

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্যসচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০