Online Desk
১৬ অগাস্ট ২০২১, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে খাদ্য সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ

রায়পুরে খাদ্য সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ

ইমতিয়াজ মিশরী, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ০৬ নং কেরোয়া ইউনিয়ন আওয়ামিলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ০৬ নং কেরোয়া ইউনিয়ন আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক হাজী ফিরোজ ও কেরোয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী সামসুল ইসলাম সামুর অর্থায়নে ০৬ নং কেরোয়া ইউনিয়নে করোনায় ক্ষতিগ্রস্ত ৩০০ জন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এবং করোনা আক্রান্ত রোগীদের জরুরী প্রয়োজনে ১০ টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মাঝে পাঁচ কেজি চাল, এক কেজি পেঁয়াজ, দুই কেজি আলু, এক কেজি মশুর ডাল, এক লিটার তীর সয়াবিন তৈল ছিলো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরোয়া ইউনিয়ন আওয়ামিলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি শাহ্ আলম মাষ্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর -২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নূর উদ্দীন চৌধুরী নয়ন।

প্রধান অতিথির বক্তৃতায় এমপি নূর উদ্দীন নয়ন ০৬ নং কেরোয়ায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কথা তুলে ধরে বলেন এই ইউনিয়নের উন্নয়নের জন্য একটি রাস্তা করার জন্য ষাট লক্ষ টাকা দিয়েছি, বিনামূল্যে ডিপ টিউবওয়েল দিয়েছি, গাছের চারা বিতরণ করেছি অত্র ইউনিয়নের উন্নয়নের স্বার্থে ভবিষ্যতেও আর্থিক সুবিধা প্রদান অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাক্ষ মামুন অর রশিদ, রায়পুর পৌর আওয়ামীলীগ এর আহবায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ্, ০৬ নং কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর আক্তার রেখা, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জামাল পাটোয়ারী, কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজী সামসুল ইসলাম সামু প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০