Shakil Shah
১৪ জানুয়ারী ২০২১, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ইস্যুতে ত্রিপক্ষীয় বৈঠকে বসবে বাংলাদেশ, মিয়ানমার ও চীন

ভোরের দর্পণ ডেস্কঃ

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে ১৯ জানুয়ারি ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ে ত্রিপক্ষীয় বৈঠকে বসবে বাংলাদেশ, মিয়ানমার ও চীন। রোহিঙ্গাদের পরিচয় যাচাই-বাছাইয়ে মিয়ানমারের দীর্ঘসূত্রতা তুলে ধরে আলোচনার বিষয়ে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গাদের ঢল নামে ২০১৭ সালের আগস্টে। নিজ দেশ মিয়ানমারে জাতিগত নিধন ও অমানবিক নির্যাতনের মুখে আশ্রয়ের প্রত্যাশায় ছুটে আসেন তারা।

ওই বছরের ২৩ নভেম্বর রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রত্যাবাসন চুক্তি হয়। যাচাই-বাছাইয়ের জন্য মোট ছয় দফায় মিয়ানমারকে এ পর্যন্ত ৮ লাখ ৩০ হাজার রোহিঙ্গার তালিকা পাঠিয়েছে বাংলাদেশ। সম্প্রতি পাঠানো হয়েছে ২ লাখ ৩০ হাজার রোহিঙ্গার তালিকা।

রোহিঙ্গা ইস্যুতে বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানান, নানা কারণে বারবার তারিখ পেছালেও চলতি মাসের ১৯ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ-মিয়ানমার-চীন ত্রিপক্ষীয় বৈঠক নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত ৪২ হাজার রোহিঙ্গার পরিচয় মিয়ানমার যাচাই-বাছাই করেছে।

প্রত্যাবাসন চুক্তি সইয়ের ৩ বছরের বেশি সময় পেরোলেও কোনো রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়নি মিয়ানমার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০