Bhorer Darpan
৪ ফেব্রুয়ারী ২০২৫, ৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লংগদুতে রাস্তার কাজে চাঁদা না পেয়ে মোবাইল ও টাকা ছিনতাই

লংগদুতে রাস্তার কাজে চাঁদা না পেয়ে মোবাইল ও টাকা ছিনতাই

রাঙ্গামাটির লংগদু উপজেলাধীন গুলশাখালী ইউনিয়নে চৌমুহনী বাজার রাস্তার কাজে চাঁদা চেয়ে চাঁদার টাকা না পাওয়ায়, কাজের লোকের মোবাইল ফোন সহ সাথে থাকা গুরুত্বপূর্ণ জিনিস পত্র ও টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যায় জেএসএস।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার  ৩নং গুলশাখালী ইউনিয়নের  চৌমুহনী বাজার থেকে যুবলক্ষীপাড়া-মুর্শিদাবাদ চলমান রাস্তার কাজ করার সময় সশস্ত্র সংগঠন জেএসএস  সন্ত্রাসীরা অস্ত্র মূখে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী রাস্তার কাজের লোকদের টাকা পয়সা, ৬ টি মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়।

এবিষয়ে স্থানীয়রা  জানান , সন্ত্রাসীরা প্রায় সময় সশস্ত্র অবস্থায় এলাকায় এসে বাঙ্গালীদের উপর অত্যাচার করে আসছে এবং  অস্ত্রসহ মহড়া দিয়ে প্রশাসন আসার আগেই স্থান ত্যাগ করে। এনিয়ে আতঙ্কে রয়েছে এলাকাবাসী।

গুলশাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক বলেন, ঘটানাটি আমি শুনেছি। আমি চট্টগ্রাম থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।

উক্ত কাজের ঠিকাদার বলেন, জেএসএস আমাদের নিকট মোটা অংকের চাঁদা দাবী করেছিল, আমরা টাকা দিতে না পারায় আজ সন্ত্রাসীদের একটি দল অস্ত্র সহ এসে আমাদের ৬ জনের মোবাইল এবং সকলের নিকট থাকা টাকা পয়সা নিয়ে চলে যায়।

স্থানীয়দের দাবী, লংগদু উপজেলার পূর্ব পাড়ে বিজিবির ক্যাম্পে পাশাপাশি পরিত্যক্ত ক্যাম্পগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা জরুরি। পূর্ব পাড়ের গুলশাখালী থেকে ভাসান্যদম ইউনিয়ন পর্যন্ত যেসকল পরিত্যক্ত ক্যাম্প রয়েছে প্রত্যেকটি ক্যাম্প পুনরায় স্থাপনের দাবী এলাকার সাধারণ পাহাড়ী-বাঙ্গালীদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০