bhorerdarpan
৪ এপ্রিল ২০২০, ৩:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ৯ পরিবার লকডাউন

লক্ষ্মীপুরের কমলনগরে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ৯ পরিবারকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়াও তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার চরমার্টিন ইউনিয়নের মার্টিন গ্রামের চার বছর বয়সী এক শিশু জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়। শিশুটির গত চারদিন ধরে জ্বর ছিল।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে দুই বছর চার মাস বয়সী এক শিশু খিঁচুনি রোগে মারা যায়। গত এক বছর ধরে শিশুটি খিঁচুনি রোগে আক্রান্ত ছিল। রাতেই স্থানীয় প্রশাসনের নির্দেশে তাকে দাফন করা হয়।

এদিকে খবর পেয়ে কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী মার্টিন গ্রামে ওই শিশুর বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি আশপাশের লোকজনকে সতর্ক থাকতে বলেন এবং সরকারি নির্দেশান মেনে চলার অনুরোধ করেন।

পুলিশ জানায়, মার্টিন গ্রামের এক শিশু গত চার দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। প্রথমে তাকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হয়। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতিতে নোয়াখালীতে প্রেরণ করা হয়। নোয়াখালী নেয়ার পথে শনিবার সকালে তার মৃত্যু হয়। তার বাবা গত দুই বছর ধরে বিদেশ রয়েছেন। তবে গত ৩-৪ মাসেও তার পরিবারে কেউ বিদেশ থেকে দেশে ফিরেনি।

শিশুটির মৃত্যুর খবর শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্রাম্যমাণ মেডিকেল টিম নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা পাঠিয়েছে। এছাড়াও তোরাবগঞ্জে খিঁচুনি রোগে মারা যাওয়া শিশুটির নমুনাও ঢাকায় পাঠানো হয়েছে।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম মঞ্জু বলেন, খিঁচুনি রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ওই বাড়ির তিন পরিবারকে লকডাউন করা হয়েছে।

চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া জানান, শিশুটি জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। তারা বাবা প্রবাসী হলেও গত দুই বছরে বাড়ি ফেরেনি। চিকিৎসকরা নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছেন। ওই বাড়ির ছয় পরিবারকে লকডাউন করা হয়েছে।

কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মাদ নুরুল আবছার বলেন, তোরাবগঞ্জ ও চরমার্টিনে দুই শিশুর মৃত্যুর ঘটনায় দুই বাড়ির ৯ পরিবারকে লকডাউন করা হয়েছে। মৃত শিশুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিবেদন না আসা পর্যন্ত পরিবারগুলো স্থানীয় মেম্বার ও গ্রাম পুলিশের তদারকিতে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০