Ibrahim Atiullah Anik
১১ নভেম্বর ২০২৫, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে সাংবাদিক আব্বাছ হোসেনকে গুলি করে হত্যার হুমকি

লক্ষ্মীপুরে সাংবাদিক আব্বাছ হোসেনকে গুলি করে হত্যার হুমকি

লক্ষ্মীপুরে সাংবাদিক আব্বাছ হোসেনকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে দূর্বৃত্তরা। এঘটনায় সদর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। হুমকির প্রতিবাদ ও জড়িতদের চিহিৃত করে গ্রেফতারের দাবী জানিয়েছেন, জেলায় কর্মরত সাংবাদিকরা। এছাড়াও হুমকির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিকদলের নেতাসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতারা।

সোমবার সন্ধ্যায় ৫টা ৫৭মিনিট থেকে ৬টা দুই মিনিট পর্যন্ত +৮৮০৯৬৪৭৫৬৭৭৪+৯৭১৫৩৪১৩৮১৮৩+৯৭১৫৫৪৪৯৩৭০৯+৯৭১৫২৩৫০২৫৩৭ এ চারটি নাম্বার থেকে ০১৭১৬৪৯৪৩৩৪ এই নাম্বারে একাধিবার ফোন আসে। এসব নাম্বার থেকে কল দিয়ে সাংবাদিক আব্বাছ হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও গুলি করে হত্যার হুমকি দেয়া হয়। হুমকি দেয়া হয় পরিবারের লোকজনকে।

এঘটনায় রাতে সদর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। সাংবাদিক আব্বাছ হোসেন, লক্ষ্মীপুর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক মেঘনার তীর পত্রিকার প্রকাশ ও সম্পাদক। এছাড়া ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোটার, বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস) ও দৈনিক আজকের পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

জেলায় কর্মরত সাংবাদিকরা জানায়,লক্ষ্মীপুরের অবকাঠামোগত উন্নয়ন,সন্ত্রাসীদের বিরুদ্ধে একাধিক প্রতিবেদন, মাদক-অনিয়ম ও দূনীর্তি ও আইনশৃংখলার উন্নয়নে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পাশাপাশি গত কয়েকদিনের ইটভাটার অভিযান,সন্ত্রাসীও মাদক কারবারীদের বিরুদ্ধে প্রতিবেদন করার কারনে এমন হুমকি আসতে পারে বলে ধারনা করা হচ্ছে। কিন্তু হুমকি-ধুমকি দিয়ে সাংবাদিকের কলম বন্ধ করা যাবেনা। রিপোর্ট থামানোর জন্য কোনো হুমকি কাজে আসার সুযোগ নেই বলে মনে করেন সাংবাদিক সমাজ। অনতিবিলম্ভে জড়িতদের চিহিৃত করে দ্রুত গ্রেফতারের দাবী জানান সাংবাদিকসহ নানা শ্রেনী পেশার মানুষ।

সাংবাদিক আব্বাছ হোসেন বলেন, মোবাইল ফোনে একাধিকবার গুলি করে হত্যার হুমকি দেয়া হয়েছে। এঘটনায় থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের দাবী জানান তিনি। নিরাপত্তাহীনতায় ভুগছি।

লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহির উদ্দিন উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,অনতিবিলম্ভে হুমকিদাতাকে গ্রেফতার করতে হবে। হুমকি-ধুমকি দিয়ে সাংবাদিকদের কলম বন্ধ করা যাবেনা। দ্রুত সময়ে হুমকি-দাতাকে চিহিৃত করে গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর কর্মসুচি দেয়া হবে।

এদিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল এঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে বলেন, হুমকি দাতাকে বের করতে হবে। এঘটনায় পুরো সাংবাদিক সমাজ ক্ষুদ্ধ ও ক্ষোভ প্রকাশ করেছেন। দ্রুত সময়ের মধ্যে প্রশাসন হুমকি দাতাকে বের করতে ব্যর্থ হলে সাংবাদিক সমাজ মাঠে নামবে। কোন হুমকিড়-ধুমকি দিয়ে লাভ নেই। অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকের লিখনি চলবে। এটি বন্ধ করা যাবেনা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, হুমকির ঘটনায় থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। হুমকি দাতাকে চিহিৃত করার কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে জড়িত ব্যক্তিকে চিহিৃত করে গ্রেফতার করা হবে। সাংবাদিক সমাজের সাথে আইনশৃংখলা বাহিনী সবসময় পাশে ছিল, আছে এবং থাকবে।

পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, বিষয়টি গুরত্বসহকারে নেয়া হয়েছে। হুমকিদাতাকে চিহিৃত করার কাজ চলছে। আশা করি দ্রুত সময় তা সনাক্ত করা যাবে বলে জানান তিনি। সাংবাদিকদের নিরাপত্তায় সব সময় পাশে আছে জেলা পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০