Shakil Shah
৯ এপ্রিল ২০২১, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘লন্ডনের নেতৃত্বকে খুশি করতেই আইসোলেশনে থেকে হাঁকডাক ছাড়ছে বিএনপি’

ভোরের দর্পণ ডেস্ক:

লন্ডনের নেতৃত্বকে খুশি করতে বিএনপি আইসোলেশনে থেকে হাঁকডাক ছাড়ছে। তাদের এমন হুমকি-ধমকি আষাঢ়ের তর্জন-গর্জন সার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৯ এপ্রিল) সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে লন্ডনের নেতৃত্বকে খুশি করতে এবং কর্মীদের রোষানল থেকে বাঁচতে আইসোলেশনে থেকেই হাঁকডাক ছাড়ছে বিএনপি। তাদের এসব হুমকি-ধমকি আষাঢ়ের তর্জন-গর্জন সার।

তিনি বলেন, রাজনীতিকে বিএনপি জনগণের দ্বারপ্রান্ত থেকে তুলে এনে এখন আবাসিকে রূপ দিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনার এই সময়ে আওয়ামী লীগের কর্মীরা দলের পক্ষে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করছে, তৃণমূলে পৌঁছে গেছে সরকারি সহায়তা। আর বিএনপি দরজা-জানালা বন্ধ করে লিপ সার্ভিস দিচ্ছে, আর করে যাচ্ছে কাল্পনিক অভিযোগ।

যখন যে ইস্যু সামনে আসে, তা নিয়ে বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালায়। পরাশ্রয়ী আন্দোলন এবং গোপন ষড়যন্ত্র করে ক্ষমতায় আরোহণের দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা রয়েছে, আর সেটাই শেখ হাসিনা সরকারের মূল শক্তি। জনগণ ভালো করেই জানে বিএনপি ক্ষমতায় আসা মানেই দেশ আবারও অন্ধকারে তলিয়ে যাওয়া।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ধর্মের দোহাই দিয়ে, ধর্মকে ঢাল বানিয়ে জনগণের সম্পদ বিনষ্টের অপচেষ্টা আর সহ্য করা হবে না।

তিনি জানান, এ দেশের মুসলমানরা কোনো অপশক্তি বা ধর্ম ব্যবসায়ীদের কাছে তাদের ধর্ম বিশ্বাস ইজারা দেয়নি।

কতিপয় স্বার্থান্বেষী এবং উচ্চাভিলাষী লোকের স্বপ্নপূরণে দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপপ্রয়াস জনগণকে সঙ্গে নিয়ে সরকার কঠোর হস্তে দমন করবে বলে হুঁশিয়ার করেন ওবায়দুল কাদের।

উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন প্ল্যাটফর্ম ডি-৮-এর আগামী দু’বছরের জন্য সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগ ও জনগণের পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, এ অর্জন শেখ হাসিনার নেতৃত্বের স্বীকৃতি। এ অর্জন দেশের মানুষের অর্জন এবং এতে শেখ হাসিনার সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি সোনালি পালক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০