
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে এবি ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এবি ইউনিয়ন পরিষদ চত্বরে ৬শ ৬৬জন অসহায়, হতদরিদ্রের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম, ট্যাগ অফিসার ও উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা শহিদুল ইসলাম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা জহুরুল হক, ওয়ার্ড সদস্য জিয়াউর রহমান, মূসা সরকার, রেজাউল করিম প্রমুখ।