
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ত্রি-বাষির্কী নির্বাচনে দোয়াত কলম প্রতীকে ৫শ ৬৭ ভোট পেয়ে মমিনুল ইসলাম মমিন সভাপতি ও আম প্রতীকে ৪শ ৮০ ভোট পেয়ে দেলোয়ার হোসেন পিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
রবিবার ইফতার পর নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার নর্থ বেঙ্গল সুগার মিলের মহাব্যস্থাপক (প্রশাসন) মোঃ আনিছুর রহমান ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।
পুলিশের কড়া নিরাপত্তায় রবিবার ২২ ফেব্রুয়ারি সকাল ৮ টা থেকে শুরু করে বিকেল ৪ টা পর্যন্ত নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুল কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
মোট ভোট সংখ্যা ৯শ৬৮ জন। সভাপতি,সহ-সভাপতি,সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, অর্থ সম্পাদক ও সদস্য সহ ১২ টি পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্ব›দ্ধীতা করছেন বলে জানা গেছে।