Ibrahim Atiullah Anik
১২ নভেম্বর ২০২৫, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে জেলা পরিষদ ঘেরাও, দিনভর অবরুদ্ধ কর্মকর্তারা

শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে জেলা পরিষদ ঘেরাও, দিনভর অবরুদ্ধ কর্মকর্তারা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাঙ্গামাটি জেলা পরিষদের ফটকে তালা দিয়ে বিক্ষোভ করছেন নিয়োগপ্রার্থীরা। দিনভর অবরুদ্ধ কর্মকর্তারা- কর্মচারীরা। এতে স্বাভাবিক অফিস কার্যক্রম ব্যাহত হয়েছে।

আজ বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদের সকল ফটক তালা দিয়ে গেইট বন্ধ করে দিয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন। দুপুর সাড়ে ৩টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রয়েছে।

পার্বত্য চট্টগ্রামে সরকারের ২৮টি বিভাগের প্রশাসনিক কাজ জেলা পরিষদের মাধ্যমে পরিচালিত হয়। এর মধ্যে প্রাথমিক শিক্ষা বিভাগের কার্যক্রমও রয়েছে। জেলা পরিষদে হস্তান্তরিত এই বিভাগের অধীনেই রাঙ্গামাটিতে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা। তবে মঙ্গলবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষা স্থগিতের তথ্য জানানো হয়।

জেলা পরিষদ সূত্র জানায়, ২০২২ সালে জেলার প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৪৬২টি শূন্য পদের বিপরীতে বিজ্ঞপ্তি দিয়েছিল জেলা পরিষদ। পরে চলতি বছর ২৭ আগস্ট দ্বিতীয় দফায় আবার এসব পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। সব মিলিয়ে এসব পদের বিপরীতে আবেদন করেন প্রায় সাত হাজার চাকরিপ্রত্যাশী। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়োগ পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

জানা যায়, পরীক্ষা স্থগিতের প্রতিবাদে সকালে নিয়োগ প্রার্থীরা জেলা পরিষদের সামনে জড়ো হন। একপর্যায়ে জেলা পরিষদের সব ফটকে তালা দেন। এ সময় মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় তাঁদের।

বিক্ষুব্ধদের একজন নীতিশ চাকমা চাকমা বলেন, ‘স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্ধারিত দিনেই পরীক্ষা নেওয়ার দাবিতে আমরা বিক্ষোভ করছি। একই সঙ্গে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবি জানাই।’

বিক্ষোভ চলাকালে স্থগিত পরীক্ষা নির্ধারিত দিনে নেওয়ার পাশাপাশি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানানো হয়।

প্রার্থীদের অভিযোগ, এ পর্যন্ত সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা তিনবার স্থগিত করা হয়েছে। এতে প্রার্থীরা ভোগান্তিতে পড়ছেন। চাকরিপ্রার্থীদের বয়স বেড়ে গেলেও তাঁদের অপেক্ষা কাটছে না।

এ বিষয়ে জানতে রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার এবং জেলা পরিষদের সদস্য ও প্রাথমিক শিক্ষা কমিটির আহ্বায়ক বৈশালী চাকমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে দুজনেরই ফোন বন্ধ পাওয়া যায়।

রাঙ্গামাটির জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষক নিয়োগ কমিটির সদস্যসচিব মো. কফিল উদ্দিন বলেন, ‘সহকারী শিক্ষক পদের প্রার্থীরা বিক্ষোভ করার বিষয়টি শুনেছি। এ বিষয়ে রাঙামাটি জেলা পরিষদ সিদ্ধান্ত নেবে।’

আন্দোলনরত চাকুরী প্রার্থী পরিক্ষার্থীবৃন্দরা জেলা পরিষদের প্রতিনিধি ও সদস্য মিনহাজ মুরশিদ, সদস্য দেব প্রসাদসহ অন্যান্য প্রতিনিধিদের নিকট ৩ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন।

এসময় মিনহাজ মুরশিদ জানান, আন্দোলনরতদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। দ্রুততম সময় কর্তৃপক্ষ সিদ্ধান্ত জানাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০